ads

বুধবার , ১৮ মার্চ ২০২৬ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশ্বকাপে নেইমারকে চান না আনচেলত্তি!

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৮, ২০২৬ ৮:৫৪ অপরাহ্ণ

চোট আর ফর্মের কারণে অনেক দিন ধরেই ব্রাজিলের জার্সিতে দেখা যায় না নেইমারকে। কার্লো আনচেলত্তি কোচ হয়ে আসার পর তো ব্রাজিল দলে একবারও ডাক পড়েনি এ তারকার। আগামী জুনে যুক্তরাষ্ট্র, কানাডা আর মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপের আগে দুটি প্রীতিম্যাচের দলে নেইমারের না থাকার গুঞ্জনটাও বেড়ে যায়। শেষ পর্যন্ত গুঞ্জনটা সত্যি হয়েছে। ২৬ মার্চ ফ্রান্স ও ৩১ মার্চ ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ব্রাজিল দলে জায়গা হয়নি নেইমারের। তাতে বিশ্বকাপ খেলার স্বপ্নে বড় ধাক্কা খেয়েছেন সান্তোসের এ তারকা। শতভাগ ফিট না থাকায় নেইমারকে বিবেচনায় রাখা হয়নি বলে জানান আনচেলত্তি। আর ভবিষ্যতে ফিট হলে হয়তো তাঁকে দলে নিবেন। ব্রাজিল দলে সুযোগ না পেলেও হাল ছাড়ছেন না নেইমার।

Shamol Bangla Ads

২০২৩ সালের অক্টোবরে গুরুতর হাঁটুর চোটে পড়ার পর থেকে ব্রাজিল দলে দেখা যায়নি নেইমারকে। চোট থেকে সেরে উঠলেও ফর্মের ধারাবাহিকতা ছিল না তাঁর। নিজেকে মেলে ধরতে সৌদি আরব ছেড়ে স্বদেশি ক্লাব সান্তোসে যোগ দেন। মোটামুটি নিয়মিত ম্যাচ খেললেও পারফরম্যান্সের গ্রাফটা খুব কমই ছিল ঊর্ধ্বমুখী। কয়েক মাস ধরেই নেইমারের ওপর নিবিড় পর্যবেক্ষণ করে ব্রাজিলের টিম ম্যানেজমেন্ট। মাঠে বসে তাঁর খেলা দেখেছেন দেশটির কোচিং স্টাফ। এরই মধ্যে তাঁকে কাছ থেকে দেখতে ১০ মার্চ ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে সান্তোসের ম্যাচটি দেখতে যাওয়ার কথা ছিল আনচেলত্তির। কিন্তু পেশির অস্বস্তির কারণে সেই ম্যাচ খেলতে পারেননি নেইমার। তাঁর সম্ভাবনায় কুঠারাঘাত পড়ে তখনই। আনচেলত্তি বেশ অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন; যা নেইমারকে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে দলে না রাখার বড় কারণ বলে মনে করছেন অনেকে।

আনচেলত্তি অবশ্য এসব কিছুই বলেননি। সোমবার দল ঘোষণার সময় নেইমারকে না রাখার পেছনে ফিটনেসকেই সামনে এনেছেন ব্রাজিল কোচ, ‘নেইমার শতভাগ ফিট থাকলে অবশ্যই বিশ্বকাপে খেলতে পারে। সে এখনও পুরোপুরি ফিট নয় বলেই এই তালিকায় নেই। বিশ্বকাপের চূড়ান্ত দল আর এই মুহূর্তের প্রীতিম্যাচগুলো সম্পূর্ণ ভিন্ন বিষয়। আমার এখন পুরোপুরি ফিট খেলোয়াড় দরকার। নেইমারকে নিয়মিত খেলতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে এবং শারীরিক সক্ষমতার প্রমাণ দিতে হবে।’

Shamol Bangla Ads

দল ঘোষণার পর সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া দেখান নেইমার। ফের উপেক্ষিত হওয়ায় হতাশা ঝরেছে এ তারকার কণ্ঠে, ‘আমি এ নিয়ে কথা বলব, কারণ আমি চুপ করে থাকতে পারি না। দলে ডাক না পাওয়ায় আমি অবশ্যই দুঃখিত ও হতাশ।’

তবে হাল না ছাড়ার প্রত্যয় ব্যক্ত করেন নেইমার, ‘প্রতিদিনের অনুশীলন এবং ম্যাচে নিজের পারফরম্যান্স উন্নত করাই এখন আমার মূল লক্ষ্য। প্রতিটি ট্রেনিং, প্রতিটি ম্যাচে আমরা লক্ষ্য অর্জন করবই। বিশ্বকাপের আগে দলে ফেরার জন্য এখনও একটি শেষ সুযোগ আছে, আর আমার স্বপ্ন এখনও বেঁচে আছে।’

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!