ads

সোমবার , ৯ মার্চ ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশকে হারিয়ে উজবেকিস্তানের ইতিহাস

খবর টি পড়েছেন : ৪২০
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

খেলা শেষের পরপর উজবেকিস্তান ফুটবলারদের উল্লাস। বাংলাদেশের বিপক্ষে জয় অন্য সব ম্যাচের মতো সাধারণ কোনো জয় নয়। নারী এশিয়ান কাপে প্রথমবারের মতো গ্রুপ পর্বের গন্ডি পার হয়েছে উজবেকিস্তান।

Shamol Bangla Ads

বাংলাদেশ উজবেকিস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল ও বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছিল। উল্টো এখন উজবেকিস্তান বাংলাদেশকে ৪-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে। উজবেকিস্তান ও ফিলিপাইনের সমান ৩ পয়েন্ট ও -২ গোল ব্যবধান। উজবেকিস্তান বাংলাদেশকে ৪ গোল দিয়েছে আর ফিলিপাইন ২ গোল দিয়েছে ইরানকে। পয়েন্ট ও গোল ব্যবধান সমান হলেও বেশি গোল দেয়ায় উজবেকিস্তান তৃতীয় স্থানে এ গ্রুপের ফিলিপাইনের চেয়ে এগিয়ে। তাই এ গ্রুপের তৃতীয় স্থানের ফলাফল যাই হোক উজবেকিস্তানের তিন গ্রুপের মধ্যে তৃতীয় স্থানের দলের মধ্যে সেরা দুই হওয়া নিশ্চিত৷

উজবেকিস্তানের কোচ কুলবায়াতে ইতিহাস সৃষ্টি করে বেশ উচ্ছ্বসিত, ‘২০-২৩ বছর পর এশিয়ান কাপে অংশগ্রহণের পর ইতিহাসে প্রথমবারের মতো গ্রুপ পর্ব পার হওয়া— এটি একটি বিশাল মুহূর্ত। তাই আমি আমার দলের জন্য গর্বিত। দারুণ কাজ এবং সব প্রশংসা মেয়েদের প্রাপ্য। আপনাদের অনেক ধন্যবাদ।’

Shamol Bangla Ads

বাংলাদেশ চীনের বিপক্ষে লড়াই করেছে। সেই বাংলাদেশের বিপক্ষে চার গোলে জয় কি প্রত্যাশা করেছিল উজবেকিস্তান? এমন প্রশ্নের জবাবে কোচ বলেন, ‘সত্যি বলতে বাংলাদেশ একটি দারুণ এবং তরুণ দল যাদের অনেক সম্ভাবনা ও ভবিষ্যৎ রয়েছে। তারা সঠিক পথেই এগোচ্ছে। এখন এটি কেবল সময়ের ব্যাপার যে তারা কবে এলিট পর্যায়ে পৌঁছাবে। তারা দারুণ করছে এবং তাদের বিপক্ষে খেলাটা দারুণ ছিল। অবশ্যই তারা প্রথম দুই ম্যাচের তুলনায় কিছুটা ভিন্নভাবে খেলেছে। কিন্তু এটি একটি টুর্নামেন্ট যেখানে আপনাকে প্রতি দুই দিন অন্তর ম্যাচ খেলতে হয়, যা তরুণ খেলোয়াড়দের জন্য সহজ নয়।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ পাকিস্তানের বিপক্ষে সিরিজে ভালো উইকেটের প্রত্যাশা সিমন্সের পরবর্তী সংবাদ ঈদে ক্রিকেটারদের স্ত্রী-সন্তানদের যেসব উপহার দিচ্ছে বিসিবি