ads

শনিবার , ৬ ডিসেম্বর ২০২৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রফিকুল ইসলাম আধার এর কবিতা ‘উপলব্ধি’

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৬, ২০২৫ ৩:১১ অপরাহ্ণ

পুনর্নবা, শুনছো?
নামটি ডেকে দেখি—
হাওয়ার শরীরে ইউক্যালিপটাসের ধোঁয়া,
পরিচয়েরই বিষ, ঢুকে গেছে শ্বাসে।

Shamol Bangla Ads

জীবন এক ভুলের জলাধার,
সেখানে ঠোঁটে লেগে থাকা
আর্সেনিক স্মৃতি—
ভালো লাগার ভুলগুলো আজও
জিভে তেতো হয়ে থাকে।
ভুলে যেতে না পারার রোগে
সময়ের বুক শুকিয়ে গেছে নিঃশেষ।

ভাবতাম, বাসনার সেতু পেরোলে
পাওয়া যাবে আলো,
হৃদয়ের কোনও নিরাপদ ছায়া।
এতদিনে বুঝেছি—
তোমার নাম লেখা মানে
ডুবে থাকা এক অন্তহীন প্রয়োজনে;
নিদিরাম, অরিন্দম—
পরিচয়গুলো শেষ পর্যন্ত
নিষ্ঠুর বাস্তবতায় দ্রবীভূত।

Shamol Bangla Ads

শেষে শুধু জমাট কাগজের উপর
অবিরত ঠোঙা কাহিনি—
দাহ্য যন্ত্রণার ভাষা,
যা প্রতিদিন, প্রতিরাতে,
আমাদেরই নাম নিয়ে
নিজেকে পোড়ায়, ধোঁয়া তোলে,
ফিরে আসে ছাই হয়ে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!