ads

সোমবার , ২৭ নভেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভূমি ব্যবহারে উপজেলাভিত্তিক মাস্টারপ্ল্যান করার নির্দেশ প্রধানমন্ত্রীর

খবর টি পড়েছেন : ৩৯৮
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ভূমি ব্যবহারে প্রত্যেক উপজেলায় মাস্টারপ্ল্যান (মহাপরিকল্পনা) করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৭ নভেম্বর সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

Shamol Bangla Ads

সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর তরফ থেকে নির্দেশনা এসেছে, ভূমি ব্যবহারের ক্ষেত্রে আমাদের প্রত্যেক উপজেলায় যেন মাস্টারপ্ল্যান থাকে। স্থানীয় সরকার বিভাগ থেকে জানানো হয়েছে যে তারা একটি উদ্যোগ গ্রহণ করেছেন, এ লক্ষ্যে কাজ তারা শুরুর করেছেন।’

মো. মাহবুব হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, স্বল্পতম সময়ের মধ্যে যেন এটি সম্পন্ন হয়। এটি থাকলে যেটি হবে উন্নয়ন এখন হচ্ছে ভূমির ব্যবহারটা খুবই যৌক্তিক হয়। যত্রতত্র যেন ঘরবাড়ি কিংবা শিল্প স্থাপন কিংবা অন্য কোনোভাবে যেন ব্যবহার না হয়, সেটির দিকে উনি নজর রাখতে বলেছেন। এটি হলে গেলে এখানে একটি শৃঙ্খলা আসবে।’

Shamol Bangla Ads

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘উপজেলাভিত্তিক ভূমি ব্যবহারে মাস্টারপ্ল্যান করতে হবে। স্থানীয় সরকার বিভাগ এখন এটা নিয়ে কাজ করবে।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ ২৮৯ আসনে প্রার্থীর নাম ঘোষণা করল জাতীয় পার্টি পরবর্তী সংবাদ আমরা যুক্তরাষ্ট্রকে উপেক্ষা করতে পারি না, করিও না…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads