ads

রবিবার , ৬ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পেকুয়ার রাজাখালী পুলিশ ফাঁড়ি প্রত্যাহার : নিরাপত্তাহীনতার আতংকে সাধারণ লোকজন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৬, ২০১৪ ১২:২৫ অপরাহ্ণ

CoxsBazar_District_Map_Bangladesh-127পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি : পেকুয়া উপজেলার রাজাখালী সন্ত্রাসী ও পেশাদার ডাকাতের জনপদ নামে পরিচিত। এক পক্ষ অপর পক্ষের ওপর হামলা গুলিবর্ষণ ধাওয়া পাল্টা ধাওয়া লুটপাট অস্ত্রের মহড়া রাজাখালীতে সন্ত্রাসীদের রুঠিন ওয়ার্কে পরিণত হয়েছে। এখানকার সাধারণ লোকজন প্রতিমুহুর্তে সন্ত্রাসের আতংকে নিরাপত্তাহীনতায় থাকে। উপজেলা সদর থেকে দূরবর্তী ও দূর্গম এলাকা হওয়ায় আইনশৃংখলা সমুন্নত রাখতে ও সাধারণ লোকজনের নির্ভয় জীবন যাপনের নিমিত্তে রাজাখালী ইউনিয়ন পরিষদ সংলগ্ন পুলিশ ফাঁড়ি স্থাপন করা হয়। কিন্তু জামায়াত নেতা আল্লামা দেলোওয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর দিন ওই পুলিশ ফাঁড়ির লোকজন চলে আসার পর থেকে এখনো ফিরে যায়নি। পরে জানাযায়, রহস্য জনক কারণে ওই পুলিশ ফাঁড়িটি প্রত্যাহার করা হয়েছে। স্থানীয় লোকজন বলেন, পুলিশ ফাঁড়ি প্রত্যাহার করায় এলাকার লোকজন চরম নিরপত্তাহীনতায় ভোগছে। রাজাখালীতে বর্তমানে সন্ধ্যা নেমে আসলে অবৈধ অস্ত্রের ঝনঝনানি আর গুলির শব্দে পুরো এলাকা প্রকম্পিত হয়ে থাকে। স¤প্রতি সুন্দরীপাড়া গ্রামবাসী ও বামুলাপাড়ার চিহ্নিত সন্ত্রাসীদের সাথে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৪০ রাউন্ড রাউন্ড গুলি বর্ষিত হয়। অপরদিকে ২ এপ্রিল সকাল ১০ টার দিকে রাজাখালী ইউনিয়নের আমিলাপাড়া এলাকায় সন্ত্রাসীরা লবণ লুট করার চেষ্টা করলে লবণ চাষীরা বাধা প্রদান করে। এ সময় সন্ত্রাসীরা লবণ চাষীদের লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি বর্ষন করে। এ দিকে কয়েকটি সন্ত্রাসী সিন্ডিকেট নিরীহ লবণ চাষীদের কাছ থেকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে চাঁদা আদায় করে আসছে। এলাকার লোকজনের অভিযোগ রাজাখালীর পুলিশ ফাঁড়ি বহাল থাকলে সন্ত্রাসীরা এভাবে বেপরোয়া অস্ত্রবাজি আর গুলাগুলির ঘটনা অব্যাহত রাখতে সাহস করত না। এ দিকে রাজাখালীতে পুলিশ ফাঁড়ি না থাকায় কোন অঘটনের খবর পেকুয়া থানা পুলিশকে জানালে পুলিশ পৌছার পূর্বেই সন্ত্রাসীরা অপরাধ করে নিরাপদে পালিয়ে যেতে সক্ষম হয়। রাজাখালী ইউনিয়নের কয়েকজন ব্যবসায়ী বলেন, পুলিশ ফাঁড়ি প্রত্যাহার করায় ব্যবসায়ী সহ সাধারণ লোকজন চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। স্থানীয় লোকজন বলেন, রাজাখালী এরশাদ আলী ওয়াকফ এ্যাষ্টেটের লবণ মাঠ দখলে নিতে ও লবণ মাঠ কেন্দ্রিক ব্যবসার আধিপত্য বিস্তার করতে স্বশস্ত্র দুটি সন্ত্রাসী সেন্ডিকেট কয়েক মাস পর্যন্ত ব্যাপক অস্ত্রের মহড়া অব্যাহত রাখায় এলাকার লোকজন আরো আতংক গ্রস্থ হয়ে পড়েছে। এ ব্যাপারে পেকুয়া থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমানের কাছে রাজাখালী পুলিশ ফাঁড়ি প্রত্যাহারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পুলিশ ফাঁড়ির স্থান নিয়ে সমস্যায় কথা উল্লেখ করে বলেন, রাজাখালীর পুলিশ ফাঁড়ির পূণ: স্থাপন নিয়ে স্থানীয় চেয়ারম্যান নজরুল ইসলাম বাঁধা দিচ্ছেন। তিনি কেন বাঁধা দিচ্ছেন জানতে চাইলে আর কিছু বলতে রাজি হননি। এব্যাপারে রাজাখালীর চেয়ারম্যান নজরুল ইসলাম বাবুলের সাথে যোগাযোগ করা হলে তিনি এ অভিযোগ সরাসরি অস্বীকার করে ওসির সাথে তার কোন বিরোধ নেই উল্লেখ করে বলেন, পুলিশ ফাঁড়ি স্থাপনের জায়গা থানার ওসি নিজে এসে পরিদর্শন করেছেন এটি প্রশাসনিক বিষয় এটি হওয়া না হওয়া তাদের ব্যাপার একজন চেয়ারম্যানে এখানে কোন ভূমিকা নেই।

পেকুয়ায় সংঘবদ্ধ মোটর সাইকেল ও সি.এন.জি চোর সক্রিয়

Shamol Bangla Ads

পেকুয়া উপজেলার সর্বত্রে মটর সাইকেল ও সি.এন.জি চোর সেন্ডিকেট সক্রিয় হওয়ায় ব্যপরোয়া চুরির ঘটনা ঘটছে। জানাযায়, গত এক মাসে কমপক্ষে ৫ টি মোটর সাইকেল ও সি.এন.জি চুরি-ছিনতাইয়ের খবর পাওয়া গেছে। পেকুয়া সদর ইউনিয়নের ছৈরভাঙ্গা এলাকার মাষ্টার নোমান শফির প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের নিজস্ব মোটর সাইকেলটি ১ এপ্রিল গভীর রাতে নিজ বসতবাড়ির গ্রীল কেটে নিয়ে গেছে চুরের সিন্ডিকেট। অপরদিকে গত মাসে উজানটিয়া ইউনিয়নের চেয়ারম্যান এম.শহিদুল ইসলাম চৌধুরীর নিজস্ব মোটর সাইকেলটি তার নিজ বাড়ি থেকে চুরি করে নিয়ে যায়। একইভাবে টইটং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল্লাহর মোটর সাইকেলটি তার পেকুয়া চৌমুহনীস্থ ভাড়া বাসা থেকে চুরি হয়ে যায়। অপরদিকে প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্সের কর্মকর্তা জালাল আহমদের মোটর সাইকেলটি পেকুয়া চৌমুহনীস্থ আজিজ কলোনীর বাসা থেকে চুরি হয়। কিছুদিন পূর্বে টইটং বনকানন এলাকা থেকে সংঘবদ্ধ ছিনতাইকারীরা প্রবাসী সেলিমের সি.এন.জিটি ছিনতাই করে পরে ৫০ হাজার টাকা চাঁদা দিয়ে মুক্ত করে ওই সি.এন.জিটি বিক্রি করে শংকামুক্ত হয়। এছাড়া বাঁশখালীর চাম্বলের এক সি.এন.জি চালক জানান, বাঁশখালী থেকে পেকুয়ায় ভাড়া নিয়ে তিন যাত্রী তার গাড়ীটি টইটং ধনিয়াকাটা বাজারের উত্তর পাশে এসে তাকে মারধর করে নিয়ে যায়। এখনো কোন খবর পাওয়া যায়নি। এদিকে বাঁশখালীর পুইছড়ির একটি সি.এন.জি বারবাকিয়া ফাসিয়াখালীতে ভাড়ায় এসে আঞ্চলিক মহা সড়কের বারাইয়াকাটা রাস্তার মাথায় এসে হাইজাক হয়ে যায়। ২ এপ্রিল পেকুয়া কবির আহমদ চৌধুরী বাজার থেকে বারবাকিয়া বাজার যাওয়ার পথে আঞ্চলিক মহা সড়কের বারাইয়াকাটা রাস্তার মাথায় ৪জন যাত্রী চালককে মারধর করে ছিনিয়ে যাওয়ার চেষ্ঠাকালে ওলঠে গিয়ে চালক সহ দুই ছিনতাইকারী গুরুতর আহত হয়। এভাবে প্রতিদিন সংবাদ পাওয়া যায় কেউ না কেউ ছিনাতাই চুরির শিকার হচ্ছে। এ ব্যাপারে পেকুয়া থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বলেন, মোটর সাইকেল চুরির সিন্ডিকেটকে চিহ্নিত করে আটক চেষ্ঠা অব্যাহত রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!