ads

বুধবার , ২৯ অক্টোবর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিরিজ বাঁচানোর ম্যাচে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

খবর টি পড়েছেন : ৪৭০
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ব্যাটিং ব্যর্থতায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি হারের পর টিম হোটেলে সময় পার করে লিটন দাস, তাওহীদ হৃদয়রা। অন্যদিকে, এক ম্যাচ জিতে সিরিজে এগিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজের কয়েকজন ক্রিকেটারকে মঙ্গলবারও (২৮ অক্টোবর) অনুশীলন করতে দেখা গেছে।

Shamol Bangla Ads

ক্যারিবীয় ৬ ক্রিকেটার সাগরিকায় দ্বিতীয় টি-টোয়েন্টির আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়েছেন। টিম হোটেলে থাকা বাংলাদেশের প্রস্তুতিটা মানসিক। প্রথম ম্যাচ হারের পর এখন সিরিজ বাঁচানোর চাপে পড়েছেন লিটনরা।

আজ (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টায় বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম হবে সিরিজ বাঁচানোর লড়াই।

Shamol Bangla Ads

সিরিজে সমতা আনার লক্ষ্যে একাদশে পরিবর্তন আনতে পারে বাংলাদেশ। অন্যদিকে, প্রথম ম্যাচের জয়ের কম্বিনেশনই ধরে রাখার চেষ্টা করবে ওয়েস্ট ইন্ডিজ। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ২০ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এরমধ্যে বাংলাদেশের জয় ৮টিতে এবং ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ১০ ম্যাচে। দুটি ম্যাচ পরিত্যক্ত হয়।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে তিন স্পিনারের সাথে দুই পেসার নিয়ে একাদশ সাজাতে পারে বাংলাদেশ। বিশ্রাম দেওয়া হতে পারে মুস্তাফিজুর রহমানকে। সেক্ষেত্রে একাদশে দেখা যেতে পারে আরেক বাঁহাতি পেসার শরিফুলকে। এ ছাড়া শামীম পাটোয়ারীর জায়গায় জাকের আলীকে দেখা যেতে পারে একাদশে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, জাকের আলী, রিশাদ হোসেন, শেখ মাহেদী, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিপিএলে দল পেতে ১০ ফ্র্যাঞ্চাইজির আবেদন, নেই ফরচুন… পরবর্তী সংবাদ ১২ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের দুর্দান্ত কামব্যাক