ads

সোমবার , ২৫ আগস্ট ২০২৫ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

একযোগে বিভিন্ন আদালতের ১৮৯ বিচারককে বদলি

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ২৫, ২০২৫ ৭:৫৭ অপরাহ্ণ

সারা দেশে একযোগে বিভিন্ন আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ সমপর্যায়ের মোট ১৮৯ জন বিচারককে বদলি করা হয়েছে। ২৫ আগস্ট সোমবার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ বিষয়ে পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়।

Shamol Bangla Ads

বদলিকৃত বিচারকদের মধ্যে ৫৩ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ৪০ জন যুগ্ম জেলা ও দায়রা জজ এবং ৯৬ জন সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ সমপর্যায়ের কর্মকর্তা রয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলিকৃত বিচারকদের আগামী ৩ দিনের মধ্যে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!