ads

রবিবার , ১৯ এপ্রিল ২০২৬ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ১৯, ২০২৬ ৩:৪০ অপরাহ্ণ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (এইএমএফ) এর সঙ্গে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন বাংলাদেশের অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ১৯ এপ্রিল রবিবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

Shamol Bangla Ads

তেলের দাম বাড়ানো আইএমএফের শর্তের অংশ কিনা জানতে চাইলে তিনি বলেন, না… তেলের দামতো আইএমএফ মিটিংয়ে যাওয়ার আগে বাড়ানো হয়েছে।

তিনি বলেন, সারা দুনিয়ায় তেলের দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশ একটি দেশ যেখানে শেষ পর্যন্ত আমরা বাড়াইনি বাংলাদেশের জনগণের স্বার্থ সংরক্ষণ করে তাদের কথা মাথায় রেখে।

Shamol Bangla Ads

অর্থমন্ত্রী বলেন, আমাদেরকে সবাই বলেছে আপনারা তেলের দাম বাড়াচ্ছেন না কেন, বাড়াচ্ছেন না কেন, আপনার তহবিল তো খালি হয়ে যাচ্ছে। তেলের দাম না বাড়ালে সরকার দেশ চালাবে কি করে?

আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর কোনো সম্পর্ক নেই দাবি করে মন্ত্রী বলেন, আমি পরিষ্কার ভাষায় বলছি এটা, বরং দামও কিন্তু বেশি বাড়াইনি। আমেরিকাতে দাম দ্বিগুণ হয়ে গেছে।

তেলের দাম যতটুকু বাড়ানো হয়েছে তা খুবই নগন্য বলেও মন্তব্য করে তিনি। বলেন, এটা বাড়াতে হয়েছে শুধুমাত্র আমাদের তহবিলের উপর এত চাপ আসছে, আমাদেরতো বাকি প্রোগ্রাম চালাতে হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!