ads

রবিবার , ২৫ মে ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গাজায় প্রাণহানি ছাড়াল ৫৩ হাজার ৯০০

খবর টি পড়েছেন : ৩৫৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

গাজায় হামাস উৎখাত আর তাদের কবল থেকে জিম্মি উদ্ধারের নামে ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞ চলছেই। প্রতিদিনই তীব্রতর হচ্ছে ইসরায়েলি বাহিনীর হামলা; দীর্ঘতর হচ্ছে লাশের মিছিল। নিরাপদ বলে কোনো স্থান বাকি নেই গাজাবাসীর জন্য। একদিকে আকাশ ও স্থল অভিযান, অন্যদিকে ত্রাণ সরবরাহ বন্ধ; গাজা যেন সাক্ষাৎ নরক হয়ে উঠেছে তার বাসিন্দাদের জন্য।

Shamol Bangla Ads

ইতোমধ্যে ধ্বংসস্তূপে পরিণত ভূখণ্ডটি পুরো দখলের প্রতিজ্ঞা নিয়ে গাজায় হামলার তীব্রতা ব্যাপকহারে বাড়িয়েছে নেতানিয়াহুর সেনারা। ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় সবশেষ ২৪ ঘণ্টায় কমপক্ষে আরও ৭৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত সাড়ে ১৯ মাসে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৫৩ হাজার ৯০০ ছাড়িয়ে গেছে। ২৫ মে রবিবার এক প্রতিবেদনে ওই তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৭৯ জন নিহতের পাশাপাশি আহত হয়েছেন আরও ২১১ জন ফিলিস্তিনি। এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত মোট আহতের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ২২ হাজার ৫৯ জনে।

Shamol Bangla Ads

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের এক হামলার প্রতিক্রিয়াস্বরূপ গাজায় ভয়াবহ এক অভিযানে নামে ইসরায়েলি বাহিনী। দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তারপর প্রায় দু’মাস গাজায় কম-বেশি শান্তি বজায় ছিল; কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসের তৃতীয় গত সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত অন্তত ৩ হাজার ৭৪৭ জন নিহত ও প্রায় ১০ হাজার ৬০০ জন আহত হয়েছেন। ইসরায়েলের বর্বর এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পাকিস্তানে প্রচন্ড ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত অন্তত ১৯ পরবর্তী সংবাদ মদ বিক্রির অনুমোদন দিচ্ছে সৌদি আরব