ads

রবিবার , ৬ জুলাই ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেসি ম্যাজিকে জয়ে ফিরলো মায়ামি

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ৬, ২০২৫ ১:০৪ অপরাহ্ণ

এমএলএস ম্যাচে দীর্ঘ এক মাস পর জয় দেখলো ইন্টার মায়ামি। আর ওই জয়ের নায়ক আবারও লিওনেল মেসি। জোড়া গোলের পাশাপাশি এক অ্যাসিস্ট করেন আর্জেন্টাইন মহাতারকা। তার দুর্দান্ত পারফরম্যান্সে মায়ামি ৪-১ গোলে হারিয়েছে কানাডার ক্লাব সিএফ মন্ট্রিয়ালকে।

Shamol Bangla Ads

তবে ম্যাচের শুরুটা মোটেও ভালো ছিল না। মাত্র দ্বিতীয় মিনিটেই মেসির একটি ভুল পাস কেড়ে নিয়ে প্রিন্স ওউসুর গোলে এগিয়ে যায় মন্ট্রিয়াল। গোল হজমের পর দ্রুতই ম্যাচে ফিরে মায়ামি। ৩৩ মিনিটে মেসির পাস থেকে গোল করেন তাদেও আলেন্দে। এরপর ৪০ মিনিটে মেসি নিজেই গোল করে দলকে এগিয়ে নেন।

দ্বিতীয়ার্ধে ইন্টার মায়ামি তাদের আক্রমণাত্মক খেলা চালিয়ে যায়। ৬০ মিনিটে দূরপাল্লার শটে লক্ষ্যভেদ করেন তেলাস্কো সেগোভিয়া। এরপর ৬২তম মিনিটে মেসির দ্বিতীয় গোল মায়ামির বড় জয় নিশ্চিত করে।

Shamol Bangla Ads

মায়ামির এমন দাপুটে জয়ের পর দলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেছে হেড কোচ হাভিয়ের মাসচেরানো। ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়ার কারণে কয়েক সপ্তাহ এমএলএস থেকে দূরে ছিল মায়ামি। তাই লিগে ফিরে জয়ে ফেরা গুরুত্বপূর্ণ বলে মনে করেন আর্জেন্টাইন কোচ। তিনি বলেন, সামগ্রিকভাবে আমরা দারুণ এক ম্যাচ খেলেছি। ক্লাব বিশ্বকাপের পর আবার লিগে ফেরা সহজ নয়। কিন্তু ছেলেরা সেটা দারুণভাবে সামলেছে।

মেসির এমন দুর্দান্ত ফর্ম নিয়ে খুশি দলটির কোচ। ৩৮ বছর বয়সী লিওনেল মেসিকে পুরো ৯০ মিনিট খেলানোর সিদ্ধান্ত নিয়েও কথা বলেন মাসচেরানো। তার মতে, ফিট থাকলে মেসিকে খেলতে দেওয়া উচিত। তিনি বলেন, ও ফিট থাকলে খেলতেই চাইবে, আমরাও তাকে সেই সুযোগ দেব। সে মাঠে থাকলে আমাদের বিশাল সুবিধা হয়, আর আমরা সেটাই কাজে লাগাতে চাই। আমাদের বুঝতে হবে, লিও সবচেয়ে খুশি থাকে যখন সে মাঠে ফুটবল খেলছে।

Need Ads
error: কপি হবে না!