ads

বৃহস্পতিবার , ৩০ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেহেরপুরের গাংনীতে মোটর সাইকেলের ধাক্কায় আহত ৪

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৩০, ২০১৪ ১:৪৮ অপরাহ্ণ
মেহেরপুরের গাংনীতে মোটর সাইকেলের ধাক্কায় আহত ৪

মেহের আমজাদ,মেহেরপুর : গাংনী উপজেলার বাঁশবাড়ীয়া বাজারে মোটর সাইকেলের ধাক্কায় দুই স্কুল ছাত্রসহ চার জন আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুর ২ টার দিকে ওই ঘটনা ঘটে। এতে আহতরা হলেন বাঁশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র হাবিবুর রহমান ও সপ্তম শ্রেণীর ছাত্র সাকিব হোসেন এবং মোটর সাইকেল চালক কুষ্টিয়া কোর্ট পাড়ার হাফিজুর রহমান (২৭) ও আরোহী একই এলাকার হাসিবুর রহমান হাসিব (২৬)। আহতদেরকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Shamol Bangla Ads

জানা গেছে, বাঁশবাড়ীয়ার নিজ বাড়ি থেকে টিফিন শেষে বাইসাইকেল যোগে স্কুলে ফিরছিল হাবিবুর ও সাকিব। তারা বাঁশবাড়ীয়া বাজারে পৌছালে পেছন দিক থেকে আসা দ্রæত গতির মোটর সাইকেল তাদের ধাক্কা দেয়। এতে রক্তাত্ব জখম হয় ওই দুই ছাত্র এবং মোটর সাইকেল চালক ও আরোহী। স্থানীয়রা তাদেরকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

মেহেরপুর বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Shamol Bangla Ads

Pic-1গতকাল বুধবার দুপুর সাড়ে ১১টার সময় মেহেরপুর সদর উপজেলার বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেভদি চিলড্রেনের সহযোগিতায় শিশুবরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মতিয়ার রহমান। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আবু লায়েছ লাবলু। আরো বক্তব্য রাখেন পিটিএ কমিটির সভাপতি সমেজউদ্দিন, সেভদি চিলড্রেনের প্রতিনিধি মধুমিতা খাতুন, এস,এম,সি’র সদস্য আজিজুল হক, মাসুমা খাতুন, আঞ্জুয়ারা খাতুন, আতর আলি, সহকারি শিক্ষক শরিফুল ইসলাম ও সহকারি শিক্ষিকা ফিরোজা খাতুন। প্রথম পর্বে প্রথম শ্রেণির শিশুদের বরণ করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ৫ম শ্রেনীর ছাত্রী লুবনা ইয়াসমিন ও তার দল মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে।

Pic-2মেহেরপুরে মেধাবী ছাত্রের চিকিৎসার জন্য ছাত্রলীগের আনুদানের চেক প্রদান

মেহেরপুর সরকারি কলেজের ৪র্থ বর্ষের ইংরেজি বিভাগের দরিদ্র ও মেধাবী ছাত্র মিলন শেখের চিকিৎসার জন্য মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে ১০ হাজার টাকা অনুদানের চেক প্রদান করা হয়ছে।
গতকাল বুধবার দুপুরের দিকে মেহেরপুর সরকারি কলেজ ক্যাম্পাসে অনুদানের চেক বিতরন অনুষ্ঠানে মিলন শেখের পিতা মিন্টু শেখের হাতে ওই অনুদানের চেক তুলে দেয়া হয়। মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম তৌহিদ ও সাধারণ সম্পাদক কুদরুত-ই খোদা রুবেল অনুদানের চেক তুলে দেন। ওই সময় সরকারি কলেজের ক্রীড়া শিক্ষক মাসুদুল হাসান, জেলা ছাত্রলীগের সাংগাঠনিক সম্পাদক বখতিয়ার হোসেন, সদর থানা ছাত্রলীগের সভাপতি জুলফিকার আলী, ছাত্রলীগ নেতা সোহেল, মামুন প্রমুখ উপস্থিত ছিলেন। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মিলন শেখ ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে।

মেহেরপুরে ইয়াং টাইগার্স অনুর্ধ ১৮ ক্রিকেটে কুষ্টিয়া জেলা দল জয়ী

Pic-4ইয়াং টাইগার্স অনুর্ধ ১৮ ক্রিকেট প্রতিযোগিতার প্রথম খেলায় কুষ্টিয়া জেলা দল ৭ উইকেটে চুয়াডাঙ্গা জেলা দলকে পরাজিত করেছে। গতকাল বুধবার মেহেরপুর সরকারী কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪২ ওভারের খেলায় ৩০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৮৭ রান সংগ্রহ করে চুয়াডাঙ্গা জেলা দল। দলের পক্ষে মুস্তাক মাহমুদ সর্বোচ্চ ২২ রান সংগ্রহ করেন। কুষ্টিয়া জেলা দলের ওয়াসিম আকরাম ৩৩ রানে দখল করেন ৬টি উইকেট। ৮৮ রানের জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নেমে কুষ্টিয়া জেলা দল ১৮.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়। দলের পক্ষে আসিফ উদ্দীন শেখ সংগ্রহ করেন সর্বোচ্চ ৩১ রান। চুয়াডাঙ্গা জেলা দলের আদনান, আব্দুল হক ও নাহিদ ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন কুষ্টিয়া জেলা দলের ওয়াসিম আকরাম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত এ প্রতিযোগীতায় মেহেরপুর সরকারী কলেজ ভেন্যুতে অংশ গ্রহণ করছে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও ঝিনাইদহ অনুর্ধ ১৮ দল। এর আগে এদিন সকাল ৯টায় জেলা প্রশাসক মাহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের সাথে পরিচিত হন এবং খেলার উদ্বোধন করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব কেএম আতাউল হাকিম লাল মিয়া, সদস্য আনোয়ারুল হক শাহী, সৈয়দ এহসানউল হক আরিফ, সাইফুল ইসলাম পল্টু, হাসানুজ্জামান হিলোন প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!