ads

সোমবার , ২৩ জুন ২০২৫ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষনা, নেতৃত্বে মিরাজ

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২৩, ২০২৫ ১:০১ অপরাহ্ণ

বাংলাদেশ শেষ ওয়ানডে খেলেছে প্রায় ৪ মাস আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আইসিসির ওই টুর্নামেন্টে ভালো খেলতে পারেননি নাজমুল হোসেন শান্তরা। এদিকে গত নভেম্বরে আফগানিস্তানের কাছে সিরিজ হার। ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হওয়া নেতিবাচক প্রভাব ফেলেছে দলের ভেতরে। দীর্ঘ ৪ মাস পর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে ওয়ানডে ক্রিকেট খেলবে বাংলাদেশ। ওই সিরিজ সামনে রেখে নেতৃত্বেও পরিবর্তন এসেছে। মেহেদী হাসান মিরাজ লিড দেবেন ৫০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে। ২৩ জুন সোমবার মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন দল ঘোষণা করেন।

Shamol Bangla Ads

এদিকে ওয়ানডে সিরিজের আগে শ্রীলঙ্কায় টেস্ট খেলছে বাংলাদেশ। যার একটি শেষ হয়েছে। আগামী ২৫ জুন কলম্বোতে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এরপর ২ জুলাই কলম্বোতেই শুরু হবে ওয়ানডে সিরিজ। তার আগেই ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কোয়াডে চমক হিসেবে ফিরেছেন লিটন দাস ও নাঈম শেখ।

সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ছিলেন না লিটন। আর প্রায় ২ বছর পর ওয়ানডে দলে ফিরেছেন বাঁহাতি ওপেনার নাঈম শেখ। এছাড়া চোট কাটিয়ে দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদও।

Shamol Bangla Ads

সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তাদের জায়গা পূরণে স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। ওয়ানডে অধিনায়ক মিরাজের ব্যাটিং অর্ডারেও আসতে পারে পরিবর্তন।

বিসিবির ঘোষিত স্কোয়াড থেকে বাদ পড়েছেন নাসুম আহমেদ ও সৌম্য সরকার। সৌম্যর জায়গায় দলে ফিরেছেন নাঈম, যিনি এবারের ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ ফর্মে ছিলেন। নাঈমকে জায়গা দেওয়া হয়েছে সৌম্য সরকারের জায়গায়। প্রধান নির্বাচক জানিয়েছেন, সৌম্য পিঠের পুরোনো চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় দলে রাখা হয়নি। অন্যদিকে, তাসকিনের সঙ্গে ফিরেছেন মুস্তাফিজুর রহমানও। পেস ডিপার্টমেন্টে আছেন তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নাহিদ রানাও। রিস্ট স্পিনে আছেন রিশাদ হোসেন এবং বাঁহাতি স্পিাংর তানভীর ইসলাম।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, জাকের আলী, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, তানজিম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।

Need Ads
error: কপি হবে না!