ads

রবিবার , ২২ জুন ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ক্লাব বিশ্বকাপে ইন্টার-ডর্টমুন্ডের প্রথম জয়

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২২, ২০২৫ ২:১৮ অপরাহ্ণ

ক্লাব বিশ্বকাপে শনিবার রাতে ফুটবল ভক্তরা পেলেন নাটকীয়তাপূর্ণ ২টি ম্যাচ। সিয়াটলের লুমেন ফিল্ডে জাপানি ক্লাব উরাওয়া রেড ডায়মন্ডসকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ ‘ই’ এর শীর্ষে উঠে এসেছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। অন্যদিকে সিনসিনাটিতে আফ্রিকান চ্যাম্পিয়ন মামেলোডি সানডাউসকে ৪-৩ গোলে হারিয়ে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ড।

Shamol Bangla Ads

সিয়াটলে শুরুটা দারুণই করেছিল উরাওয়া রেডস। প্রথমার্ধেই রিওমা ওয়াতানাবের গোলে এগিয়ে গেলে গ্যালারিতে থাকা জাপানি সমর্থকেরা উল্লাসে ফেটে পড়েন। কিন্তু শেষ হাসি হেসেছে ইন্টার মিলান। ৭৮তম মিনিটে চোখ ধাঁধানো এক বাইসাইকেল কিকে ম্যাচে সমতা ফেরান ইন্টারের অধিনায়ক লাউতারো মার্টিনেজ। এরপর ম্যাচের অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে বদলি খেলোয়াড় ভ্যালেন্টিন কারবোনি গোল করে ইন্টারের জয় নিশ্চিত করেন। ওই জয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘ই’-এর শীর্ষে ইন্টার মিলান। টুর্নামেন্টে পরপর ২ ম্যাচে হেরে ইতোমধ্যে বিদায় নিশ্চিত হয়ে গেছে উরাওয়ার। ম্যাচ শেষে অনেক জাপানি সমর্থককে কাঁদতে দেখা যায়।

উরাওয়ার পোলিশ কোচ ম্যাসেই স্কর্জা বলেন, ‘আমাদের অনুভূতি খুব খারাপ। এখন আর কিছু করার নেই, শেষ ম্যাচ সম্মানের জন্য খেলব।

Shamol Bangla Ads

এর আগেই সিনসিনাটির প্রচণ্ড গরমে আফ্রিকান চ্যাম্পিয়ন মামেলোডি সানডাউসের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে ৪-৩ গোলে জেতে বরুশিয়া ডর্টমুন্ড।
দলের হয়ে প্রথমবারের মতো গোল করেন ইংলিশ তারকা জুড বেলিংহামের ছোট ভাই জোব বেলিংহাম । ম্যাচের পর ডর্টমুন্ড কোচ নিকো কোভাচ বলেন, প্রতিপক্ষ গরমে অভ্যস্ত, কিন্তু আমাদের জন্য এই জয় খুব কঠিন ছিল।

এদিকে সানডাউস এখনো শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে টিকে আছে।

কোচ মিগুয়েল কারডোসো বলেন, ছেলেরা অসাধারণ খেলেছে। ম্যাচের ফলাফলে আমি খুশি না হলেও তাদের নিয়ে গর্বিত।

অপর এক ম্যাচে নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে উলসানকে ৪-২ গোলে হারিয়ে দেয় ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স। প্রথম ম্যাচে তারা ডর্টমুন্ডের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল। এর মাধ্যমে ক্লাব বিশ্বকাপে অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখলো ব্রাজিলিয়ান ক্লাবগুলো।

Need Ads
error: কপি হবে না!