ads

বৃহস্পতিবার , ১৯ জুন ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হাসপাতালে ভর্তি এমবাপ্পে

শ্যামলবাংলা ডেস্ক
জুন ১৯, ২০২৫ ৯:৩৫ অপরাহ্ণ

অসুস্থ হয়ে পড়েছেন রিয়াল মাদ্রিদের তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। ফরাসি এই ফুটবলার তীব্র গ্যাস্ট্রোএন্টেরাইটিসে (পেটের পীড়া) ভোগায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। ১৯ জুন বৃহস্পতিবার এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।

Shamol Bangla Ads

বিবৃতিতে তারা বলেছে, ‘আমাদের খেলোয়াড় কিলিয়ান এমবাপে তীব্র গ্যাস্ট্রোএন্টেরাইটিসে ভুগছেন এবং বিভিন্ন পরীক্ষা এবং চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

জানা যায়, বুধবার রাতে ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদের প্রথম ম্যাচে খেলতে পারেননি এমবাপ্পে। ওই ম্যাচে আল হিলালের সঙ্গে ১-১ ড্র করেছে রিয়াল।

Shamol Bangla Ads

উল্লেখ্য, এমবাপের শারীরিক অবস্থার যদি উন্নতি না হয়, তবে ক্লাব বিশ্বকাপে বড় ধাক্কা খেতে পারে রিয়াল। এরই মধ্যে তারা এমবাপেকে ছাড়া খেলতে নেমে পয়েন্ট হারিয়েছে।

Need Ads
error: কপি হবে না!