ads

বৃহস্পতিবার , ১৯ জুন ২০২৫ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ম্যানচেস্টার ইউনাইটেড ডাকছে মার্তিনেজকে

ম্যানচেস্টার ইউনাইটেডের গ্রীষ্মকালীন দলবদল পরিকল্পনায় বড়সড় চমক হতে পারেন অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ব্রিটিশ ও আর্জেন্টাইন গণমাধ্যমের দাবি, ইতোমধ্যে মার্তিনেজের প্রতিনিধিদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করেছে ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটি।

Shamol Bangla Ads

জানা যায়, ৩২ বছর বয়সী মার্তিনেজ বর্তমানে অ্যাস্টন ভিলার মূল গোলরক্ষক হিসেবে দারুণ ফর্মে রয়েছেন। ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের পেছনে তার ভূমিকা ছিল অবিস্মরণীয়। আর্সেনাল থেকে ২০২০ সালে ভিলায় যোগ দেওয়া মার্তিনেজ এরইমধ্যে ভিলায় নিজের জায়গা পাকা করেছেন। চলতি বছরের শুরুর দিকেই ভিলার সঙ্গে ২০২৯ পর্যন্ত নতুন চুক্তি সই করলেও, তাকে ঘিরে গুঞ্জনের শেষ নেই।

বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, তার প্রতি আগ্রহ দেখিয়েছে স্পেনের কিছু ক্লাব ও সৌদি প্রো লিগের কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। তবে মার্তিনেজ নিজেই ইংল্যান্ড ও প্রিমিয়ার লিগে থেকে যেতে আগ্রহী। ২০১০ সালে ইন্ডিপেনদিয়েন্তে থেকে ইংল্যান্ডে আসা এই গোলরক্ষক গত ১৪ বছর ধরে এখানেই খেলছেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, ম্যানচেস্টার ইউনাইটেড বর্তমানে বড় রদবদলের মধ্যে রয়েছে। নতুন কোচ রুবেন আমোরিম স্কোয়াড ঢেলে সাজানোর কাজে ব্যস্ত। ইতোমধ্যে ম্যাথিউস কুনহাকে দলে ভিড়িয়েছে ক্লাবটি, তবে এন্টনি, সানচো, রাশফোর্ড এমনকি গোলরক্ষক আন্দ্রে ওনানার ভবিষ্যত নিয়েও প্রশ্ন উঠেছে। এহন পরিস্থিতিতে অভিজ্ঞ ও বিশ্বমানের গোলরক্ষকের খোঁজে আছে ইউনাইটেড, আর সেখানেই মার্তিনেজ হয়ে উঠেছেন অন্যতম সম্ভাব্য পছন্দ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads