ads

বৃহস্পতিবার , ১৯ জুন ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিপিএলে দল পেলেন সাকিব

শ্যামলবাংলা ডেস্ক
জুন ১৯, ২০২৫ ১২:৪৬ অপরাহ্ণ

ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দল পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান। মঙ্গলবার অনুষ্ঠিত ড্রাফটে তাকে দলে নিয়েছে অ্যান্টিগা এন্ড বার্মুডা ফ্যালকনস।

Shamol Bangla Ads

সাকিব ছাড়াও ওই দলে আছেন পাকিস্তানের স্পিন অলরাউন্ডার ইমান ওয়াসিম। এছাড়া আফগানিস্তানের পেসার নবীন উল হককে নিয়েছে অ্যান্টিগা। আফগানিস্তানের স্পিনার গজনফারকে নিয়েছে দলটি। স্থানীয়দের মধ্যে ওবেদ ম্যাকাও, ফ্যাবিয়ান অ্যালেন, জাস্টিন গ্রেভার্সের মতো ক্রিকেটার।

দল পেয়ে উচ্ছ্বসিত সাকিব বলেছেন, এ বছরের সিপিএলে খেলতে মুখিয়ে আছি। আগে বেশ ক’বার সিপিএলে খেলেছি। চ্যাম্পিয়ন দলের অংশ ছিলাম। দারুণ সব স্মৃতি আছে। আশা করছি ফ্যালকনসের হয়ে সাফল্যমন্ডিত মৌসুম পার করবো।

Shamol Bangla Ads

জানা যায়, আগামী ১৫ আগস্ট বাংলাদেশ সময় সকাল ৫টায় সিপিএলের পর্দা উঠবে। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে সাকিবের অ্যান্টিগা। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ এসকেএন প্যাট্রিওটস।

সাকিব সম্প্রতি বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞা কাটিয়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলেছেন। সেখানে বল হাতে মোটামুটি ভালো করেছিলেন তিনি। তবে ব্যাট হাতে রান করতে পারেননি। পিএসএলে তার দল লাহোর চ্যাম্পিয়ন হলেও ফাইনালের একাদশে ছিলেন না তিনি।

Need Ads
error: কপি হবে না!