ads

বুধবার , ১৮ জুন ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আমার একদমই রাজনীতিতে আসার ইচ্ছা নেই

খবর টি পড়েছেন : ৩২৬
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

সম্প্রতি চট্টগ্রামে বিএনপির ‘তারুণ্য উৎসব’-এর মঞ্চে তামিম ইকবালের উপস্থিতি ঘিরে রাজনীতিতে তার সক্রিয় অংশগ্রহণের গুঞ্জন উঠেছিল। অনেকেই ভেবেছিলেন, সাবেক এই ক্রিকেটার বুঝি সাকিব-মাশরাফীর মতো রাজনীতির ময়দানে নামার প্রস্তুতি নিচ্ছেন। তবে ওইসব গুজবকে পরিষ্কারভাবে উড়িয়ে দিলেন তামিম নিজেই।

Shamol Bangla Ads

একটি জাতীয় দৈনিককে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তামিম বলেন, আমার একদমই রাজনীতিতে আসার ইচ্ছা নেই। তবে আমি রাজনীতিকে নেতিবাচকভাবে দেখি না। রাজনৈতিক অঙ্গনে কাজ করতে হলে যেমন প্রজ্ঞা ও অভিজ্ঞতা দরকার, তেমনি ক্রীড়াঙ্গনেও দক্ষতা ও নিষ্ঠা জরুরি। আমি মনে করি, আমার সেই রাজনৈতিক যোগ্যতা নেই। তাই আমি কখনো রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার প্রয়োজনও অনুভব করিনি।

চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত তরুণদের অনুষ্ঠানে অংশগ্রহণ প্রসঙ্গে তামিম জানান, ‘আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল একজন ক্রীড়াবিদ হিসেবে, চট্টগ্রামের ক্রীড়াঙ্গন নিয়ে কথা বলার জন্য। আমি শুরুতেই স্পষ্ট করেছি, আমি রাজনৈতিক কোনো পরিচয়ে আসিনি। আমার বক্তব্যেও পুরোপুরি খেলা ছিল মুখ্য।’

Shamol Bangla Ads

তবে ভবিষ্যতের প্রসঙ্গে তিনি খানিক কৌশলী, ‘২০ বছর পরে কী হবে, তা কেউ জানে না। তবে এখন রাজনীতি নিয়ে ভাবছি না। আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নই, তাই কোনো দলের পক্ষে বা বিপক্ষে কিছু বলাও ঠিক হবে না।’

তামিম আরও বলেন, আমি চাই, রাজনীতিতে এমন নেতারা আসুক যারা খেলাধুলার উন্নয়নে ক্রীড়াবিদদের মতামতকে গুরুত্ব দেবেন। নিজেকে কখনোই সেই ‘সঠিক মানুষ’ মনে করি না। তবে যদি ভবিষ্যতে কখনো প্রয়োজন হয় এবং দায়িত্ব দেওয়া হয়, অবশ্যই ভাববো।

বর্তমানে সংগঠক হিসেবে ক্রীড়া সংশ্লিষ্ট কোনো দায়িত্বে যুক্ত হওয়ার সম্ভাবনা নিয়েও তিনি বলেন, ক্লাব ক্রিকেট নিয়ে একটি কমিটি হতে পারে, সেখানে আমি থাকতেও পারি, আবার নাও পারি। সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে।

সাবেক অধিনায়ক হিসেবে মাঠে যেমন খোলামেলা ব্যাট চালিয়েছেন, সাক্ষাৎকারেও তেমনই খোলামেলা কথা বললেন তামিম ইকবাল—রাজনীতির পথে এখনই হাঁটছেন না, বরং ক্রীড়াঙ্গনেই নিজেকে দেখতে চান সক্রিয়ভাবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪৮৪/৯ পরবর্তী সংবাদ সিপিএলে দল পেলেন সাকিব