ads

মঙ্গলবার , ৩ জুন ২০২৫ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নারী বিশ্বকাপ ভারতের ৪ ভেন্যুতে, পাকিস্তান খেলবে কলম্বোয়

শ্যামলবাংলা ডেস্ক
জুন ৩, ২০২৫ ১:২৯ অপরাহ্ণ

আসন্ন নারী বিশ্বকাপের ১৩তম আসরের ভেন্যু চূড়ান্ত করেছে আইসিসি। ২০২৫ সালের এই নারী ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতের ৪টি ভেন্যু- বেঙ্গালুরু, গুয়াহাটি, বিশাখাপত্তম ও ইন্দোরে। এছাড়া শ্রীলঙ্কার কলম্বো নিরপেক্ষ ভেন্যু হিসেবে থাকবে। যদিও আইসিসি এখনো পূর্ণ সূচি প্রকাশ করেনি। ধারণা করা হচ্ছে, পাকিস্তানের সব লিগ পর্বের ম্যাচই কলম্বোতে অনুষ্ঠিত হবে। ওই সিদ্ধান্ত এসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মধ্যে সমঝোতায় নির্ধারিত হাইব্রিড মডেলের মাধ্যমে। এটি করা হয়েছে ২ দেশের মধ্যকার রাজনৈতিক টানাপোড়েনের কারণে।

Shamol Bangla Ads

এর আগে বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছিল, ২০২৫ সালের পুরুষদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত নিজেদের সব ম্যাচ পাকিস্তানের বদলে দুবাইতে খেলবে। এর জবাবে পিসিবি জানায়, তারা ভবিষ্যতে ভারতে কোনো টুর্নামেন্টে খেলতে যাবে না।

আগামী ৩০ সেপ্টেম্বর বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ভারত অংশ নেবে। তবে প্রতিপক্ষ কারা থাকবে, সেটি এখনো চূড়ান্ত করা হয়নি। এই মাঠেই ৩০ অক্টোবর দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। আর প্রথম সেমিফাইনাল গুয়াহাটি বা কলম্বোতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত হবে পাকিস্তান সেমিফাইনালে উঠবে কি না, তার ওপর ভিত্তি করে। একইভাবে ২ নভেম্বর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে বেঙ্গালুরু অথবা কলম্বোয়। ২০১৩ সালের পর এই প্রথম নারী ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে ভারত। ২০১৬ সালে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেরও আয়োজক ছিল তারা।

Shamol Bangla Ads

জানা যায়, ২০২৫ আসরের ফরম্যাট হবে ২০২২ সালের মতোই। ৮টি দল গ্রুপ পর্বে রাউন্ড-রবিন পদ্ধতিতে একে অপরের বিপক্ষে খেলবে। শীর্ষ চার দল যাবে সেমিফাইনালে। মোট ৩১টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

আয়োজক ভারত ছাড়াও অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা সরাসরি যোগ্যতা অর্জন করেছে। কোয়ালিফায়ার খেলে বাকি ২টি স্থান নিয়েছে পাকিস্তান ও বাংলাদেশ।

Need Ads
error: কপি হবে না!