ads

সোমবার , ২ জুন ২০২৫ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আইপিএল পাচ্ছে নতুন চ্যাম্পিয়ন

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২, ২০২৫ ১:১৯ অপরাহ্ণ

১১ বছর পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে জায়গা করে নিল পাঞ্জাব কিংস। রোববার দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে পা রাখে দলটি। আগামী ৩ জুন চূড়ান্ত লড়াইয়ে তাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

Shamol Bangla Ads

আহমেদাবাদে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের ২ ঘণ্টা ১৫ মিনিট পর শুরু হয় ম্যাচটি। আগে ব্যাট করে মুম্বাই ইন্ডিয়ান্স সংগ্রহ করে ২০৩ রান। দলের হয়ে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন জনি বেয়ারস্টো (৩৮), তিলক ভার্মা (৪৪) ও সূর্যকুমার যাদব (৪৪)। মুম্বাইয়ের বিপক্ষে এত দিন আইপিএলে ২০০ রানের বেশি লক্ষ্য তাড়া করে কোনো দল জয় পায়নি।

তবে ইতিহাস ভেঙে সেই অসম্ভবকে সম্ভব করেছে পাঞ্জাব কিংস। দলের জয়ের নায়ক অধিনায়ক শ্রেয়াস আইয়ার। চাপের মুখে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ৮৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তার ব্যাটে ভর করেই প্রথমবারের মতো আইপিএল শিরোপার দ্বারপ্রান্তে পৌঁছায় পাঞ্জাব।

Shamol Bangla Ads

কলকাতা নাইট রাইডার্সকে গত বার চ্যাম্পিয়ন করেছিলেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। এবার অধিনায়ক হিসেবে পাঞ্জাবকে ফাইনালে তুলেছেন তিনি। এতে ১১ বছর পর আবার আইপিএলের ফাইনালে উঠল পাঞ্জাব। যেখানে তাদের প্রতিদ্বন্দ্বী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পাঞ্জাবের মতো বেঙ্গালুরুও কখনো জেতেনি আইপিএল। যার অর্থ, মঙ্গলবারের ফাইনালে নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে আইপিএল।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!