সিরিজ খোয়ানো বাংলাদেশের লক্ষ্য এবার ধবলধোলাই এড়ানোর। ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বিব্রতকর পরাজয় এড়ানোর লক্ষ্যে আজ টস হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ। তাদের সংগ্রহ ৭.৫ বলে ৭৬ রান।

টানা ৩ ম্যাচে টস জেতা পাকিস্তানের অধিনায়ক সালমান আগা আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। ২ দলই আজ একাদশে একটি করে পরিবর্তন এনেছে। হারিস রউফের বদলে পাকিস্তানের একাদশে সুযোগ পেয়েছেন আব্বাস আফ্রিদি। অন্যদিকে শরীফুল ইসলামের জায়গা আজ টি-টোয়েন্টিতে অভিষেক হচ্ছে খালেদ আহমেদের।
এর আগে প্রথম ২ ম্যাচেই হেরেছে বাংলাদেশ। প্রথমটিতে ৩৭ রানে হারলেও দ্বিতীয়টি আরো বড় পরাজয় দেখেছে বাংলাদেশ। সিরিজ বাঁচানোর ম্যাচে ৫৭ রানের হারের কষ্ট নিয়ে মাঠ ছেড়েছেন লিটনরা।

বাংলাদেশের একাদশ :
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শেখ মেহেদী, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।
পাকিস্তানের একাদশ :
সাইম আইয়ুব, সালমান আগা (অধিনায়ক), মোহাম্মদ হারিস, হাসান নওয়াজ, শাদাব খান, খুশদিল শাহ, শাহিবজাদা ফারহান, ফাহিম আশরাফ, হাসান আলি, আব্বাস আফ্রিদি ও আবরার আহমেদ।




