ads

শনিবার , ৩১ মে ২০২৫ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

২য় ম্যাচেও হারলো বাংলাদেশ

শ্যামলবাংলা ডেস্ক
মে ৩১, ২০২৫ ১২:২৪ অপরাহ্ণ

লাহোরে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচেও ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ হেরেছে বাংলাদেশ। ২০১ রান তাড়া করতে নেমে ১৪৪ রানে থেমেছে তারা। হেরেছে ৫৭ রানের বড় ব্যবধানে। ৩ ম্যাচের সিরিজ এক ম্যাচ থাকতেই হাতছাড়া করেছে ফিল সিমন্সের দল।

Shamol Bangla Ads

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস হেরে বোলিং করে বাংলাদেশ। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় টি-২০ ম্যাচেও ২০১ রান তোলে স্বাগতিকরা। হারায় ৬ উইকেট। অথচ, আজও শুরুটা ভালো করেছিল বাংলাদেশ।

দলীয় ১২ রানে সাইম আইয়ুবকে আউট করে। যদি তৃতীয় রান নিতে গিয়ে সতীর্থ শাহিবজাদা ফারহানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউটের ফাঁদে পড়েছেন ৪ রান করা আইয়ুব। তবে দ্বিতীয় উইকেটে ১০৩ রানের দারুণ এক জুটি গড়ে শুধু শুরুর ধাক্কাই কাটাননি শাহিবজাদা ও মোহাম্মদ হারিস, দলকে দুই শ রানের ওপরে স্কোর করার ভিতও গড়ে দিয়েছেন। হারিস ৪১ রানে বিদায় নিলেও ক্যারিয়ারের প্রথম ফিফটি পেয়েছেন শাহিবজাদা।

Shamol Bangla Ads

প্রায় ৬ মাস পর আবারো পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি খেলতে নেমে ৭৪ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন তিনি। যেন পিএসএলের ছন্দটাই টেনে এনেছেন জাতীয় দলে। ১৮০.৪৮ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজিয়েছেন ৪ চার ও ৬ ছক্কায়।

ইনিংসটি সাজাতে অবশ্য তিনবার বাংলাদেশি ফিল্ডারদের সহায়তা পেয়েছেন। আর শেষ দিকে ৫১ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে ২০১ রানের সংগ্রহ এনে দিয়েছেন হাসান নওয়াজ।

প্রথম ম্যাচে ৬ রানের জন্য ফিফটি না পাওয়ার আক্ষেপ যেন ঘোচালেন ২২ বছর বয়সী উদীয়মান ব্যাটার। ২৬ বলের ইনিংসটি সাজিয়েছেন ২ চার ও ৩ ছক্কায়। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ টি করে উইকেট নিয়েছেন দুই পেসার হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিব।
জবাব দিতে নেমে ওপেনার তানজিদ তামিম ভালো শুরু করেন। তিনি ৪.৩ ওভারে দলের ৪৬ রানে আউট হন। এর মধ্যে ১৯ বলে ৩৩ রান যোগ করেন। পাঁচটি চারের সঙ্গে একটি ছক্কা মারেন। তিনি আউট হতেই ধস নামে বাংলাদেশের ইনিংসে। ৫৬ রানে ৫ উইকেট হয়ে যায় বাংলাদেশ। একে একে সাজঘরে ফেরেন লিটন দাস (৬), তাওহীদ হৃদয় (৫) ও জাকের আলী (০)।

এর মধ্যে অধিনায়ক লিটনের সঙ্গে হৃদয়ের সিঙ্গেল রান নিয়ে ভুল বোঝাবুঝি হয়। ক্ষোভ ঝেড়ে পরের বলে বাজে শট খেলে সাজঘরে ফেরেন তিনি। যেন হৃদয় সিঙ্গেল না নেওয়ার কারণেই আউট হয়েছেন টি-২০ কাপ্তান। ওই ধাক্কা সামলে উঠতে পারেনি সফরকারীরা। ৭৭ রানে হারায় ৭ উইকেট। শামীম পাটোয়ারি (৭) ও রিশাদ হোসেন (১) ব্যর্থ হন।

হারের ব্যবধান কিছুটা সম্মানজনক করেছেন মেহেদী মিরাজ ও তানজিম সাকিব। এর মধ্যে শেখ মাহেদীর জায়গায় খেলা মিরাজ ১৭ বলে ২৩ রান করেন। তানজিম ৩১ বলে ৫০ রান করে আউট হন। তিনি পাঁচটি ছক্কা ও একটি চার মারেন। ইনজুরির কারণে শরিফুল ৩ বল করেই মাঠ ছাড়ায় ব্যাটিং করতে পারেননি। এক ওভার থাকতেই তাই অলআউট খেলা হয় বাংলাদেশের নামের পাশে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!