ads

শনিবার , ৩১ মে ২০২৫ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাকিবের দলে ফেরার বিষয়ে যা বললেন বিসিবি নয়া সভাপতি

শ্যামলবাংলা ডেস্ক
মে ৩১, ২০২৫ ১২:২২ অপরাহ্ণ

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে ক্রিকেটের আদি সংস্করণ থেকে বিদায় নিতে চেয়েছিলেন সাকিব আল হাসান। তবে নানান ঘটনায় দেশে ফেরা হয়নি এবং ম্যাচ খেলার সুযোগও পাননি বাংলাদেশি অলরাউন্ডার।

Shamol Bangla Ads

সেই ম্যাচেই নয় এরপর আর সাকিবকে জাতীয় দলেও দেখা যায়নি। যদিও এখন শুধু একটি মাত্র সংস্করণেই খেলবেন বলে জানিয়েছেন।

সেটি ওয়ানডে সংস্করণ। তবে মাঝে ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে নিষেধাজ্ঞাও পেয়েছিলেন তিনি। পরে পরীক্ষা দিয়ে মুক্তি পেয়েছেন সাকিব। কিন্তু বাংলাদেশের জার্সিতে আর মাঠে ফেরা হয়নি।

Shamol Bangla Ads

সেই অপেক্ষা কবে ফুরাবে তা এখনো নিশ্চিত নয়। বাংলাদেশের জার্সিতে সামনে সাকিবকে দেখা যাবে কি না সেই প্রশ্নই আজ করা হয়েছিল বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে। নানা নাটকীয়তা শেষে ১৬তম সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া সাবেক অধিনায়ক বলেছেন, ‘সাকিব বাংলাদেশের অন্যতম সেরা অলরাউন্ডার। আমরা আশা করব সাকিব যেন ফিট থাকবে এবং ভালো ক্রিকেট খেলবে।

উপদেষ্টার সিদ্ধান্তের সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। উপদেষ্টা তো নির্বাচক না। আমাদের ক্রিকেট বোর্ডের যারা নির্বাচক আছেন, তারা এই বিষয়টা দেখবেন। আমাদের খেলোয়াড় নির্বাচনের একটা প্রক্রিয়া আছে এবং আমরা সেটাকে শ্রদ্ধা জানাব।’

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারলেই সিরিজ হারবে বাংলাদেশ। তাই একটু টেনশনে আছেন বলে জানিয়েছেন আমিনুল। বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান বলেছেন, ‘আমরা সবাই টেনশনে আছি। (পাকিস্তানের বিপক্ষে) আজকের ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। টি-টোয়েন্টিতে আমাদের দলে বেশ কজন অলরাউন্ডার আছে।’

Need Ads
error: কপি হবে না!