ads

বুধবার , ২৮ মে ২০২৫ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নজরুল পদক পেলেন ওস্তাদ ইয়াকুব আলী খান

শ্যামলবাংলা ডেস্ক
মে ২৮, ২০২৫ ২:২৬ অপরাহ্ণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ‘নজরুল পদক-২০২৫’ পেলেন নজরুল সংগীতশিল্পী ও গবেষক ওস্তাদ ইয়াকুব আলী খান। ২৫ মে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে নজরুলসংগীতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ওস্তাদ ইয়াকুব আলী খানের হাতে ওই পদক তুলে দেওয়া হয়।

Shamol Bangla Ads

নজরুল পদক পেয়ে নিজের অনুভূতি জানিয়ে ওস্তাদ ইয়াকুব আলী খান বলেন, নজরুল বিশ্ববিদ্যালয় আয়োজিত নজরুল পদক-২০২৫ প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমার ভীষণ ভালো লেগেছে। এত চমৎকার, পরিপাটি আর গোছানো অনুষ্ঠান কমই দেখেছি। আমার প্রতি সবার শ্রদ্ধা ভালোবাসা দেখে আবেগাপ্লুত হয়েছি। আমাকে এই পদক দেওয়ায় আয়োজকদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। একজন নজরুল সংগীতশিল্পী হিসেবে নজরুল বিশ্ববিদ্যালয়ের নজরুল পদকপ্রাপ্তির বিষয়টি আমার জন্য অত্যন্ত সম্মানের ও গর্বের। একটি কথা না বললেই নয়, আমরা শুধু আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেই যেন থেমে না যাই, তার জন্য নিবেদিত হয়ে কাজ করে যেতে হবে।

উল্লেখ্য, বাংলাদেশের সংগীতাঙ্গনে ওস্তাদ ইয়াকুব আলী খান সুপরিচিত এক নাম। ১৯৭৯ সালে ঢাকা মেডিকেল কলেজ আয়োজিত আশরাফ স্মৃতি স্বর্ণপদক অনুষ্ঠানে ওস্তাদ ইয়াকুব আলী খান প্রথম স্থান অর্জন করেন। সারা দেশের নজরুল সংগীতশিল্পীরা অংশ নিয়েছিলেন এই প্রতিযোগিতায়। এরপর আরও নানা সম্মাননায় ভূষিত হয়েছেন এই শিল্পী। ২০০০ সালে চট্টগ্রাম মুসলিম হলে উচ্চাঙ্গসংগীত সম্মেলনে দেশ-বিদেশের ওস্তাদদের সামনে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে তাঁকে ‘ওস্তাদ’ উপাধিতে আখ্যায়িত করা হয়।

Need Ads
error: কপি হবে না!