ads

বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আলোচনায় থাকতে এসব বলেন ইসি মাহবুব : তথ্যমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৩৮
আলোচনায় থাকতে এসব বলেন ইসি মাহবুব : তথ্যমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আলোচনায় থাকতে নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার নির্বাচন ও নির্বাচন কমিশন নিয়ে নানা কথা বলেন বলে মনে করছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে তথ্য মন্ত্রণালয়ের নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে ওই মন্তব্য করেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, বুধবার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের বক্তব্য শুনেছি। তিনি এর আগেও এ ধরনের কথা বলেছেন। মূলত আলোচনায় থাকার জন্য তিনি এ ধরনের কথা বলেন।

Shamol Bangla Ads

এর আগে বুধবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে নির্বাচনী কর্মকর্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে ইসি মাহবুব বলেন, নির্বাচন কমিশন আইনত স্বাধীন। কিন্তু বাস্তব ক্ষেত্রে সেই স্বাধীনতা নির্বাচন প্রক্রিয়ার কাছে বন্দি। এ জন্য নির্বাচন প্রক্রিয়ার সংস্কার প্রয়োজন– এমন অভিমত দিয়ে তিনি বলেন, নির্বাচন যদি গণতন্ত্রের পূর্বশর্ত হয়, তাহলে গণতন্ত্রের পদযাত্রা অবারিত করতে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ হতে হবে।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপির আন্দোলন করার শক্তি সম্পর্কে জনসাধারণের ধারণা আছে। তারা সবসময় আন্দোলনের কথা বলে। এটি তাদের পুরনো অভ্যাস, গৎবাঁধা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঢাকা দক্ষিণে মেয়র পদে ফরম কিনলেন সাঈদ খোকন পরবর্তী সংবাদ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads