ads

শনিবার , ১৪ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশ্বের বুকে অস্তিত্বের জানান দিচ্ছে বাংলাদেশ : নানক

খবর টি পড়েছেন : ১৫১
বিশ্বের বুকে অস্তিত্বের জানান দিচ্ছে বাংলাদেশ : নানক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বঙ্গবন্ধুর তর্জনী যে নতুন সূর্যোদয়ের ইশারা দিয়ে গিয়েছিল। কাল থেকে কালান্তরে এসে তারই সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের স্টিমারে করে সম্মুখপানে সওয়ার করে চলেছেন। তিনি আগস্ট বেদনার মহাকাব্যের শোককে চিরধার্য শক্তিতে রূপায়িত করেছেন বলেই বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে নিজের অস্তিত্বের জানান দিচ্ছে। শুক্রবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস স্মরণে সংগঠনটি আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।

Shamol Bangla Ads

সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রকিবুর রহমান ভার্চুয়ালি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আইন সম্পাদক কাজী নজিবুল্লাহ হিরু, সংগঠনের মহাসচিব কেএম শহিদ উল্যা প্রমুখ।

সভায় মাহবুবউল আলম হানিফ বলেন, ১৫ আগস্ট এ হত্যাকাণ্ডের পর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের প্রতিষ্ঠা করেছেন। জিয়াউর রহমান দেশের জাতিকে দুই ভাগে বিভক্ত করেছে। স্বাধীনতার পক্ষের শক্তি এবং বিপক্ষ শক্তি। জিয়াউর রহমান কখনো মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না। সব সময় পাকিস্তানের এজেন্ট হয়ে কাজ করেছে।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে মির্জা আজম আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী যেসব সংগঠনের নাম নেই সেসব ভুঁইফোড় সংগঠনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান। একইসঙ্গে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদকে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠনের স্বীকৃতি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জাতীয় শোক দিবস ঘিরে জঙ্গিরা তৎপর : ডিএমপি… পরবর্তী সংবাদ জীবন-জীবিকার তাগিদেই বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads