ads

শনিবার , ২৬ এপ্রিল ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পিএসএল খেলতে গেলেন নাহিদ রানা

খবর টি পড়েছেন : ২৭৯
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

পিএসএল খেলতে আজ দুপুর ১টার ফ্লাইটে পাকিস্তান গেলেন নাহিদ রানা। নিলাম থেকে চলতি আসরের জন্য এই বাংলাদেশি পেসারকে দলে ভিড়িয়েছিল পেশোয়ার জালমি।

Shamol Bangla Ads

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের দলে থাকায় টুর্নামেন্টের শুরু থেকে ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে থাকা হয়নি নাহিদের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)আগেই জানিয়েছিল প্রথম টেস্ট শেষ করেই নাহিদ যোগ দিবেন পিএসএলে। তাই দ্বিতীয় টেস্টে তাকে স্কোয়াডে রাখেনি বিসিবি।

নাহিদ শুরু থেকে পিএসএলে না থাকলেও, বাংলাদেশের অন্য ২ ক্রিকেটার—রিশাদ হোসেন ও লিটন দাস পুরো টুর্নামেন্টের জন্য অনাপত্তিপত্র পেয়েছিলেন। তবে মাঠে নামার আগেই চোটের কারণে কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরতে হয় উইকেটরক্ষক ব্যাটার লিটনকে। অন্যদিকে রিশাদ এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে নিয়েছেন ৮ উইকেট।

Shamol Bangla Ads

নাহিদদের পরের ম্যাচ আগামীকাল (২৭ এপ্রিল), প্রতিপক্ষ কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। ওই ম্যাচে একাদশে সুযোগ পেতে পারেন নাহিদ। পেশোয়ারের স্কোয়াডে আছেন অভিজ্ঞ পেসার মোহাম্মদ আমিরও।

এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলেছে পেশোয়ার। ২ জয় ৩ হার নিয়ে এই মুহূর্তে পয়েন্ট টেবিলের চারে আছে দলটি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ একই অপরাধে ২ বার শাস্তি হাস্যকর: হৃদয় ইস্যুতে… পরবর্তী সংবাদ কোপা দেল রে ফাইনালে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই