ads

বৃহস্পতিবার , ২৪ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

 হিমির অনন্য রেকর্ড: সব নাটকে কোটির ঘরে ভিউ

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৪, ২০২৫ ১:৫৬ অপরাহ্ণ

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। তার প্রতিটি নাটকই দর্শকপ্রিয়তা পেয়েছে। ইতোমধ্যেই তিনি দর্শকদের উপহার দিয়েছেন ১০৯ টিরও বেশি নাটক। তবে চমকপ্রদ বিষয় হচ্ছে, ১০৯টি নাটকই কোটির ওপর ভিউ পেয়েছে। ওই অনন্য এক রেকর্ড এখন হিমির নামের পাশে।

Shamol Bangla Ads

জানা যায়, হিমি অভিনীত ১০৯টি নাটকের প্রতিটি ১ কোটি ভিউজ স্পর্শ করেছে। আর এমন সাফল্যে সামাজিক মাধ্যমে এক পোস্ট দিয়ে হিমিকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা নিলয় আলমগীর।

নিলয় আলমগীর অভিনন্দন জানিয়ে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে তিনি লেখেন, অভিনন্দন জান্নাতুল সুমাইয়া হিমি। নাটক ইন্ড্রাস্ট্রির ইতিহাসে প্রথম অভিনেত্রী হিসেবে জান্নাতুল সুমাইয়া হিমি অভিনীত ১০৯ টি নাটক প্রতিটি ১ কোটি ভিউজ স্পর্শ করেছে।

Shamol Bangla Ads

এদিকে তার এই সাফল্যে ভক্ত-অনুরাগীরাও শুভেচ্ছা জানিয়েছেন। মাসুম আহমেদ নামে একজন ভক্ত কমেন্ট বক্সে লিখেছেন, আপনাদের দুইজনকে অভিনন্দন।’ আরেকজনের কথায়,‘আপনি আরও ভালো নাটক উপহার দিবেন আশা করি।

উল্লেখ্য, অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি ২০১৪-তে ‘রঙ-আরটিভি টুয়েন্টি টুয়েন্টি কালারস মডেল সার্চ’-এ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে নাটকে অভিনয় করতে শুরু করেন। পর্দায় অভিনেতা নিলয় আলমগীরের সঙ্গে তার জুটি সর্বাধিক জনপ্রিয়। অল্প দিনেই হিমি শক্ত অবস্থান দখল করে নিয়েছেন ছোটপর্দায়।

Need Ads
error: কপি হবে না!