ads

রবিবার , ৬ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইসরায়েলের গণহত্যা থামাতে বৈশ্বিক জিহাদ অনিবার্য : হেফাজতে ইসলাম

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ৬, ২০২৫ ১০:৪৭ অপরাহ্ণ

ফিলিস্তিন দখলকারী ও গণহত্যাকারী অবৈধ রাষ্ট্র ইসরায়েলকে থামাতে বৈশ্বিক জিহাদ অনিবার্য হয়ে পড়েছে মন্তব্য করে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজেদুর রহমান সংবাদমাধ্যমে বিবৃতি দিয়েছেন। ৬ এপ্রিল রবিবার দেওয়া বিবৃতিতে তারা বলেন, গাজায় ইসরায়েলের গণহত্যা পৃথিবীর সমস্ত নৃশংসতার সীমা ছাড়িয়েছে। কথিত মানবাধিকারের ধ্বজাধারী আমেরিকার বিবেক গণহত্যাকারী জায়োনিস্ট ইসরায়েলের কাছে জিম্মি হয়ে পড়েছে। আমেরিকার প্রত্যক্ষ সমর্থন ও সহযোগিতায় অব্যাহতভাবে ফিলিস্তিনের মজলুম জনগণের ওপর বছরের পর বছর দখলবাজি ও বর্বর গণহত্যা চালিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ক্যান্সারখ্যাত দেশটি।

Shamol Bangla Ads

তারা বলেন, আমেরিকার জনগণকে আমরা সর্বোচ্চ প্রতিবাদে রাস্তায় নেমে আসার আহ্বান করছি। এতে তাদের দায় রয়েছে। কারণ তাদের ভ্যাট ও ট্যাক্সের টাকায় ইসরায়েলকে অবিরত সামরিক ও রাজনৈতিক সহায়তা দিয়ে যাচ্ছে আমেরিকার ক্ষমতালোভী শাসকগোষ্ঠী। মার্কিন শাসকগোষ্ঠীকে এই রাষ্ট্রীয় দাসত্বনীতি থেকে বের করে আনার রাজনৈতিক উদ্যোগ আমেরিকার জনগণকেই নিতে হবে। জবাবদিহিতার মধ্যে তাদের শাসকগোষ্ঠীকে আনতে না পারলে পৃথিবীতে মানবতার কোনো মূল্যই আর থাকবে না। নেতারা আরও বলেন, পৃথিবীর পরিশুদ্ধতা ও মানবতার অগ্রগতির জন্য অবৈধ জালিম রাষ্ট্র ইসরায়েলের পতন অনিবার্য হয়ে পড়েছে। ফিলিস্তিন দখলকারী ও গণহত্যাকারী জায়োনিস্ট ইসরায়েলকে থামাতে বৈশ্বিক জিহাদ অনিবার্য হয়ে পড়েছে।

আগামীকাল ৭ এপ্রিল সোমবার কর্মসূচি ঘোষণা করে তারা বলেন, গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে তাদের ওপর ইসরায়েলের চলমান গণহত্যার প্রতিবাদে আগামীকাল বাদ জোহর সর্বস্তরের ওলামায়ে কেরাম এবং সব মাদ্রাসা, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-জনতাকে একযোগে বৈশ্বিক হরতাল পালনে শামিল হতে আমরা আহ্বান জানাচ্ছি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!