ads

শুক্রবার , ৪ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মোহামেডানের নয়া অধিনায়ক তাওহীদ হৃদয়

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ৪, ২০২৫ ৮:০৫ অপরাহ্ণ

ঈদের ছুটি শেষে রবিবার থেকে ক্রীড়াঙ্গনের ব্যস্ততা শুরু হচ্ছে। এদিন থেকে মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) নবম রাউন্ড। রমজানে খেলা চলাকালে মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল অসুস্থ হয়ে কার্যত ছিটকে গেছেন টুর্নামেন্ট থেকে। ওই কারণে আলোচনায় তামিমের স্থলাভিষিক্ত হিসেবে অধিনায়কত্ব পাবেন কে। নতুন করে তারকা ঠাসা দল মোহামেডানের নেতৃত্বে কে আসবেন তা নিয়েই চলছে আলোচনা।

Shamol Bangla Ads

মেহেদী হাসান মিরাজ কয়েকদিন পরই যোগ দেবেন জাতীয় দলের ক্যাম্পে। যে কারণে মোহামেডানের অধিনায়কত্ব পেতে পারেন তাওহীদ হৃদয়। দলের ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপনও তেমনটি ইঙ্গিত দিয়েছেন গণমাধ্যমের মুখোমুখি হয়ে।

অধিনায়ক প্রসঙ্গে শিপন বলেন, আগামীকালকে (শনিবার) অফিসিয়াল অনুশীলন শুরু। তারপরে জানতে পারব আসলে কে হবে। এখন পর্যন্ত তাওহীদ হৃদয়ের ভালো সুযোগ রয়েছে। দুই একটি ম্যাচ সে কন্ট্রোল করেছে তামিম যখন বাইরে ছিল তখন। পসিবিলিটি বেশি তবে সেটা টিম ম্যানেজমেন্ট দেখবে বা সেটা ক্লাব দেখবে।
এইবার একটা লিগ হচ্ছে যেটা খেলা ইম্পরট্যান্ট সবাই বলছে। প্রতিটা ম্যাচ গুরুত্বপূর্ণ। একটা খেলা হেরে গেলে অনেক পিছিয়ে যেতে হবে। তো আমরা চাচ্ছি প্রতিটা ম্যাচ জিতে সুপার লিগ ধরে রাখতে। চ্যাম্পিয়ন হওয়ার জন্য আর কোনো অপশন নেই। একটা ম্যাচ হেরে গেলে আমরা অনেক পিছিয়ে যাব।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!