ads

বুধবার , ৫ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জিতুর সঙ্গে জুটি বেঁধে প্রশংসায় ভাসছেন ঋতুপর্ণা

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৫, ২০২৫ ২:০৩ অপরাহ্ণ

সময়ের সঙ্গে যেমন সিনেমার গল্পে পরিবর্তন এসেছে তেমনই আবার পরিবর্তন এসেছে গানের ধরনেরও। তবে এত পরিবর্তনের মাঝেও বিয়েতে একটি গান না বাজলে যেন সেই বিয়েই অসম্পূর্ণ। ২৫ বছরের সেই পুরোনো গান ‘চোখ তুলে দেখ না…’ এখনও ওপার বাংলায় বেশ জনপ্রিয় একটি গান। হরনাথ চক্রবর্তী পরিচালিত প্রসেনজিৎ চ্যাটার্জি এবং ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবির হিট গান এটি। তাই তো বিয়েবাড়ি থেকে কোনও ফিল্মি পার্টি সর্বত্র ওই গান চলবেই চলবে। তেমনই একটি রিল ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেন জিতু কমল। তবে জীতু-ঋতুপর্ণার ভিডিও দেখে তাদের অনুরাগীরা উচ্ছ্বসিত। নিজের সেই হিট গানে জীতুর সঙ্গে কোমর দোলালেন ঋতুপর্ণা। সেই ভিডিও পোস্ট করে নায়িকার প্রশংসায় পঞ্চমুখ জিতু। পোস্ট করে তিনি লেখেন, ‘তিনি সিনিয়র কিন্তু তিনি আমাদের জায়গা দেন যাতে বেড়ে উঠতে পারি।’

Shamol Bangla Ads

ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমেই টলিপাড়ায় হাতেখড়ি জিতুর। তারপর ধীরে ধীরে তার পরিধি বেড়েছে। বড় পর্দায়ও নিজের জায়গা করে নিয়েছেন নায়ক। এদিন ঋতুপর্ণার সঙ্গে নায়কের এই ভিডিও রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

নায়িকার পরনে ছিল জ্যাকেট দেওয়া খয়েরি ও সোনালি রঙের চুড়িদার। সেই সঙ্গে হাতে চুরি, গলায় লম্বা হার ও কপালে বড় টিপ। অন্যদিকে তার পাশেই মেরুন রঙের শার্ট, কালো প্যান্ট ও রোদচশমায় নজর কেড়েছিলেন নায়ক।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!