শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন দলটির সভাপতি শেখ হাসিনা। ৯ জানুয়ারী বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদে দলের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ শেষে এক বৈঠকে তিনি সংসদীয় দলের নেতা নির্বাচিত হন।

বৈঠকে আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। ওই প্রস্তাবে নবম জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি সমর্থন দেন।




