ads

সোমবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তুরস্কের রাজনীতিতে যোগ দিলেন ওজিল

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ২:৫৫ অপরাহ্ণ

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের নেতৃত্বাধীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি) দলের সদস্য নির্বাচিত হয়েছেন জার্মানির বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার মেসুত ওজিল। ২৪ ফেব্রুয়ারি সোমবার ‘ফ্রান্স-২৪’ সংবাদমাধ্যম এক প্রতিবেদনে ওই তথ্য জানায়।

Shamol Bangla Ads

প্রতিবেদনে বলা হয়েছে, আঙ্কারায় অনুষ্ঠিত এক কংগ্রেসে একেপির কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য হিসেবে নির্বাচিত হন ওজিল। ২০২৩ সালে ফুটবল থেকে অবসর নেওয়ার পর তিনি এরদোগানের সমর্থক হিসেবে দীর্ঘদিন পরিচিত। ২০১৯ সালে, সাবেক মিস তুরস্ক আমিন গুলসকে বিয়ে করার সময়, ওজিলের ‘বেস্টম্যান’ ছিলেন এরদোগান।

এছাড়া, ওজিল পূর্বে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ তুলেছিলেন, যা নিয়ে জার্মান সরকার ব্যাপক সমালোচনার মুখে পড়ে।

Shamol Bangla Ads

তুরস্কের রক্ষণশীল দলের প্রধান হিসেবে এরদোগান নবমবারের মতো পুনঃনির্বাচিত হয়েছেন ২০০২ সাল থেকে। ওজিলকে দলে নেওয়ার পর তুরস্কের জনগণ কিভাবে বিষয়টি গ্রহণ করবে, সেটি এখন দেখার বিষয়। তবে রাজনৈতিক বিশ্লেষকরা দাবি করছেন, তুরস্কে সাবেক এই ফুটবল তারকার জনপ্রিয়তা বেশ ভালো।

Need Ads
error: কপি হবে না!