ads

সোমবার , ১৫ মে ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাতীয় নির্বাচনে আ’লীগের ইশতেহার হবে স্মার্ট বাংলাদেশ : প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ৩৪২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহার হবে স্মার্ট বাংলাদেশ। ইকনোমি স্মার্ট হবে, জনগণ যখন ডিজিটালের সুবিধা পাবেন। তখন যেটা হবে সেটাই স্মার্ট বাংলাদেশ।’ জাপান, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সফর নিয়ে সোমবার বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, ‘নির্বাচন নিয়ে আন্দোলনকারীদের দাবির ঠিক নেই, তাদের সঙ্গে সংলাপ নয়।’

Shamol Bangla Ads

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশে কোনো দারিদ্র থাকবে না। পুরো বাংলাদেশের মানুষ উন্নত জীবন পাবে। দেশের কাজ যত ভালই হোক কোনকিছু তারা দেখতে পায় না। এটা তাদের হীনমন্যতা। হয় তাদের জ্ঞানের অভাব, অথবা তাদের দুরভিসন্ধি। রাজনীতি যখন করি, এগুলো থাকবেই। ২০০৮ সালের নির্বাচনে জয়লাভ করে যখন বাংলাদেশের সরকার গঠন করলাম। তখনকার অবস্থা আর বর্তমান অবস্থা দেখলেই তো বাংলাদেশের জনগণ বুঝতে পারে দেশ কতটা এগিয়েছে। অতি দরিদ্রের হার ২৫ শতাংশ থেকে ৫ দশমিক ৬ শতাংশে নামিয়ে এনেছি।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশের স্যাটেলাইট উৎক্ষেপণের ব্যবস্থা করেছি। ডিজিটালাইজ করার যতকিছু দরকার, করে দিচ্ছি। জেলায় জেলায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মহামারির সময় পোশাক শ্রমিকদের টাকা দিয়েছি, কোনো মালিকের হাতে টাকা দেইনি। শ্রমিকের এনআইডি ও মোবাইল অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছি। আমাদের অর্থনীতি পুরো ডিজিটাল হবে। এখন অনলাইনে চিকিৎসকের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা হচ্ছে। আমাদের যে আট হাজার পোস্ট অফিস, প্রতিটিকে ডিজিটাল করে দেওয়া হয়েছে। ইকনোমি স্মার্ট হবে, জনগণ যখন ডিজিটালের সুবিধা পাবেন। তখন যেটা হবে সেটাই স্মার্ট বাংলাদেশ। আমাদের আগামী নির্বাচনের ইশতেহার হবে স্মার্ট বাংলাদেশ। এখনই বলে দিলাম।’

Shamol Bangla Ads

ত্রিদেশীয় সফরে গত ২৫ এপ্রিল জাপানের রাজধানী টোকিও পৌঁছান শেখ হাসিনা। সেখানে জাপান ও বাংলাদেশের মধ্যে আটটি চুক্তি হয়। এরপর প্রধানমন্ত্রী বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্বের ৫০ বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দিতে ২৯ এপ্রিল ওয়াশিংটন ডিসিতে পৌঁছান। যুক্তরাষ্ট্র সফরকালে আরও কয়েকটি কর্মসূচিতে যোগ দেন তিনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী ও শেখ ফজলুল করিম সেলিম, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এ সময় উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রুদ্ধশ্বাস জয়ে সিরিজ জিতলো বাংলাদেশ পরবর্তী সংবাদ রিজার্ভ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই : প্রধানমন্ত্রী

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads