ads

বুধবার , ৭ মার্চ ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৭ মার্চের ভাষণ নিষিদ্ধকারীরা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে : কাদের

খবর টি পড়েছেন : ১৫৪
৭ মার্চের ভাষণ নিষিদ্ধকারীরা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে : কাদের
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ যারা নিষিদ্ধ করেছিল তারা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে।
তিনি বলেন, ঐতিহাসিক ৭ মার্চ ও মুক্তিযুদ্ধ একই সূত্রে গাঁথা। কারণ বঙ্গবন্ধুর এ ভাষণের মাধ্যমে পুরো জাতি অনুপ্রাণিত হয়ে মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। ওবায়দুল কাদের ৭ মার্চ সকালে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাজধানীর ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর এ ভাষণই ছিল কার্যত স্বাধীনতার ঘোষণা। ২৫ মার্চ বঙ্গবন্ধু পাকিস্তান হানাদার বাহিনীর গণহত্যা শুরুর পর আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।
তিনি কাদের বলেন, বঙ্গবন্ধুর এ ভাষণ আগে শুধুমাত্র আমাদের সম্পদ ছিল। এ ভাষণ জাতিসংঘের ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের প্রামাণ্য দলিল হিসেবে নিবন্ধিত হওয়ার পর তা সারাবিশ্বের সম্পদে পরিণত হয়েছে।
তিনি বলেন, এ ভাষণকে দেশের তৃণমূলের তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তাহলেই দেশের তৃণমূলে মুক্তিযুদ্ধের চেতনা পৌঁছে যাবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আবদুল জলিলের ৫ম মৃত্যুবার্ষিকী আজ পরবর্তী সংবাদ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads