ads

রবিবার , ২৬ জানুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার ভারত সরকারের পদ্মশ্রী পাচ্ছেন অশ্বিন

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২৬, ২০২৫ ২:২২ অপরাহ্ণ

২০২৪-২৫ মৌসুমের বোর্ডার-গাভাস্কার ট্রফির মাঝখানেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে হঠাৎ অবসরের ঘোষণা দেন রবিচন্দ্রন অশ্বিন। এবার তিনি পাচ্ছেন ভারত সরকারের পদ্মশ্রী পুরস্কার। যা দেশটির চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা।

Shamol Bangla Ads

পদ্ম পুরস্কারের জন্য ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল ১৩৯ জনের নাম প্রকাশ করেছে। যার মধ্যে ৭ জন পেয়েছেন পদ্মবিভূষণ পুরস্কার। পদ্মশ্রী ১৯ জন এবং ১১৩ জনকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়েছে। ক্রীড়াবিদদের মধ্যে অশ্বিন, ভারতের সাবেক ফুটবলার আই এম বিজয়ান, প্যারালিম্পিক পদকজয়ী হারভিন্দর সিং, সত্যপাল সিং পেয়েছেন পদ্মশ্রী পুরস্কার। ভারতীয় হকি দলের সাবেক অধিনায়ক পি আর শ্রীজিশকে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত করা হচ্ছে, যা তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। এ বছরের মার্চ-এপ্রিলে রাষ্ট্রপতি ভবনে ভারতীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে এই পুরস্কার দেবেন।

২০২৩ সালে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবশেষ গুরুচরণ সিং পদ্মশ্রী পেয়েছিলেন। জহির খান এই পুরস্কার পেয়েছিলেন জহির খান ২০২০ সালে। আর ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীর ২০১৯ সালে এই পুরস্কারে ভূষিত হয়েছিলেন। বিরাট কোহলি এই পুরস্কার পেয়েছিলেন ২০১৭ সালে।

Shamol Bangla Ads

এর আগে সুনীল গাভাস্কার, কপিল দেব, শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, মহেন্দ্র সিং ধোনির মতো তারকারাও এই পুরস্কার পেয়েছিলেন।

শিক্ষা, বাণিজ্য, সাহিত্য, বিজ্ঞান, খেলাধুলা, সমাজসেবা, শিল্পকলা ও সরকারি ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ভারত সরকার প্রতি বছর পদ্মশ্রী পুরস্কার দিয়ে থাকে। পদ্মশ্রী পুরস্কারে ভূষিত অশ্বিন ২০১০ থেকে ২০২৪ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। ভারতের জার্সিতে ১৪ বছরের ক্যারিয়ারে ১০৬ টেস্ট, ১১৬ ওয়ানডে ও ৬৫ টি-টোয়েন্টি খেলেছেন। ২৮৭ ম্যাচে পেয়েছেন ৭৬৫ উইকেট। যার মধ্যে টেস্টেই নিয়েছেন ৫৩৭ উইকেট।

Need Ads
error: কপি হবে না!