ads

রবিবার , ২৬ জানুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আন্তঃউপজেলা কাবাডি টুর্নামেন্টে সদর উপজেলা চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ২৬, ২০২৫ ৭:১৬ অপরাহ্ণ

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ শ্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে শেরপুরে আন্তঃউপজেলা কাবাডি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

Shamol Bangla Ads

২৬ জানুয়ারি রবিবার বিকেলে স্থানীয় শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে আয়োজিত ওই খেলায় ৩০ পয়েন্ট পেয়ে ঝিনাইগাতী একাদশকে হারিয়ে সদর উপজেলা কাবাডি দল চ্যাম্পিয়ন হয়। আর ঝিনাইগাতী উপজেলা একাদশ ১৬ পয়েন্ট সংগ্রহ করতে সক্ষম হয়।

ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিনের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসান, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তা, ক্রীড়া সংগঠক এবং ক্রীড়ানুরাগী সুধী-দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে এ কাবাডি প্রতিযোগিতায় জেলার ৪ উপজেলা কাবাডি দল অংশগ্রহণ করে।

Need Ads
error: কপি হবে না!