ads

শনিবার , ৫ অক্টোবর ২০২৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শোক

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ৫, ২০২৪ ৬:৪৬ অপরাহ্ণ

সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ৫ অক্টোবর শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

Shamol Bangla Ads

বাসসের খবরে জানা যায়, শোকবার্তায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, সাবেক রাষ্ট্রপতি ব দরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে যে ক্ষতি হলো, তা অপূরণীয়।

বদরুদ্দোজা চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করেন রাষ্ট্রপ্রধান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Shamol Bangla Ads

সাবেক রাষ্ট্রপতি, বর্ষীয়ান রাজনীতিবিদ বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন।

সাবেক রাষ্ট্রপতি ও প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।

Need Ads
error: কপি হবে না!