সুমন মল্লিক, ভান্ডারিয়া (পিরোজপুর) : শেখ হাসিনার সরকারের সাফল্য ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন উপলক্ষ্যে ১৫ নভেম্বর শুক্রবার বিকেলে আনন্দ র্যালি করেছে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা ছাত্রলীগ। এ উপলক্ষ্যে উপজেলা ছাত্রলীগের আয়োজনে বাদ্য-বাজনা সহ এক বর্ণাঢ্য র্যালি স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসাম হাওলাদার,সম্পাদক কাইয়ুম সহ অন্যান্য নেতাকর্মী অংশ নেন।




