ads

রবিবার , ১৮ আগস্ট ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশের প্রথম স্পোর্টস ইনস্টিটিউট তৈরির ঘোষণা ক্রীড়া উপদেষ্টার

খবর টি পড়েছেন : ৩৯৮
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

অন্তর্বর্তী সরকারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার এক সপ্তাহের মাথায় যুগান্তকারী এক উদ্যোগের ঘোষণা দিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, দ্রুততম সময়ের মধ্যে হবে দেশের প্রথম স্পোর্টস ইনস্টিটিউট। ‘সেন্টার অব এক্সিলেন্স’ প্রতিপাদ্যে তৈরি হতে যাচ্ছে ‘বাংলাদেশ স্পোর্টস ইন্সটিটিউট’।

Shamol Bangla Ads

খেলোয়াড়দের পারফরম্যান্সে উন্নতি ঘটানো ও বিকল্প আয়ের উৎস তৈরির জন্যই স্পোর্টস ইনস্টিটিউট তৈরি করতে চান তিনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘এ বিষয়টি প্রক্রিয়াধীন আছে, আলোচনা চলমান আছে। কোনও একটা সমাধানে না পৌঁছানো পর্যন্ত এ বিষয়ে মন্তব্য করতে চাই না। দ্রুততম সময়ের মধ্যে আপনারা সংবাদ পাবেন।’

আসিফ মাহমুদ আরও বলেন, ‘এদেশের ক্রীড়াক্ষেত্রে শুধু প্রথম যে তাই নয়, এটি খেলোয়াড় কোচ এবং ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ত সবার কাছে এটি হবে বিশেষায়িত স্থান। যেটি হবে নিজেকে ছাড়িয়ে যাওয়া এবং লক্ষ্য অর্জনের সহায়ক মাধ্যম। জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে ক্রীড়াবিদদের হাইপারফরম্যান্স, ক্রীড়ায় সামগ্রিক লক্ষ্য অর্জন, ক্রীড়াবিদদের মানসিক ও শারীরিক সক্ষমতা বৃদ্ধি, ক্রীড়া কৌশল ও নেতৃত্বগুনের মান উন্নয়ন তথা সামগ্রিক উন্নয়নের মাধ্যমে জাতীয় গৌরব অর্জনের লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ‘সেন্টার অব অ্যাক্সিলেন্স’ স্লোগানে বাংলাদেশের প্রথমবারের মতো নির্মিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ স্পোর্টস ইন্সটিটিউট’।’

Shamol Bangla Ads

দেশের ক্রীড়াঙ্গনে এই স্পোর্টস ইন্সটিটিউট কিভাবে সফলতা বয়ে আনবে এবং এটির কার্যকারীতা কেমন হতে পারে সেটির ব্যাখ্যায় আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রে দক্ষ ক্রীড়াবিদ তৈরি এবং আন্তর্জাতিক মানসম্পন্ন ও উচ্চ ফলাফল অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ স্পোর্টস ইন্সটিটিউট জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খ্যাতনামা স্পোর্টস প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর কোলাবোরেশনের মাধ্যমে বিশেষায়িত স্পোর্টস সেবা ও অবকাঠাগত সুযোগ সুবিধা প্রদান করবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সাগর-রুনি হত্যাকাণ্ডে প্রহসন করা হয়েছে : তথ্য উপদেষ্টা পরবর্তী সংবাদ দাতা সংস্থাগুলো অন্তর্বর্তী সরকারে সহায়তা অব্যাহত রাখবে :…