ads

রবিবার , ১৮ আগস্ট ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দাতা সংস্থাগুলো অন্তর্বর্তী সরকারে সহায়তা অব্যাহত রাখবে : অর্থ ও বাণিজ্য উপদেষ্টা

খবর টি পড়েছেন : ৪৭৯
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বিশ্বব্যাংক, এডিবি, আইএমএফসহ বিভিন্ন দাতা সংস্থা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অর্থায়ন সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। ১৮ আগস্ট রবিবার এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) কান্ট্রি ডিরেক্টর আডিমন গিন্টিংয়ের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

Shamol Bangla Ads

উপদেষ্টা বলেন, ‘আজকের বৈঠকে দাতা সংস্থাগুলো অর্থায়ন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে। আমাদের উন্নয়ন প্রকল্প চালু আছে। যৌক্তিক প্রকল্পে তাদের বৈদেশিক সহায়তা অব্যাহত থাকবে।’

এ সময় এক প্রশ্নের জবাবে ড. সালেহ উদ্দিন বলেন, ‘দুর্নীতি বন্ধসহ ব্যবসা-বাণিজ্যের পরিবেশ আরও সহজ করা হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজার মনিটরিং এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বসা হবে। শিগগিরই এর সুফল পাবে সাধারণ মানুষ।’

Shamol Bangla Ads

এলডিসি উত্তরণের বিষয়ে সরকার কী ভাবছে, এমন প্রশ্নের জবাবে এই উপদেষ্টা বলেন, ‘এলডিসি উত্তরণ একটি বড় বিষয়। এখানে অনেক শর্ত আছে। এটা শুধু অর্থ বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ নয়। নানা ধরনের স্টেকহোল্ডার আছে, তাদের সঙ্গে বসার বিষয় রয়েছে। অর্থনীতির বর্তমান অবস্থা এবং উত্তরণের অগ্রগতি পর্যালোচনার বিষয় রয়েছে। এখনই এ বিষয়ে কিছু বলা যাবে না।

সরকারি-বেসরকারি বিভিন্ন মানুষের এখন দাবি-দাওয়া উঠছে, এর সুরাহা কীভাবে হবে—এমন প্রশ্নের জবাবে সালেহ উদ্দিন বলেন, ‘আমার কাছে সরকারি-বেসরকারি সবাই সমান। সবাই যাতে সুন্দর জীবনব্যবস্থার মধ্যে আসতে পারে, সাধ্যমতো তার চেষ্টা করা হবে।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশের প্রথম স্পোর্টস ইনস্টিটিউট তৈরির ঘোষণা ক্রীড়া উপদেষ্টার পরবর্তী সংবাদ পঞ্চদশ সংশোধনী কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয় :…

সর্বশেষ - উন্নয়ন-অগ্রগতি

Shamol Bangla Ads