সাতক্ষীরা প্রতিনিধি : নাশকতা সৃষ্টির প্রস্তুতির দায়ে সাতক্ষীরার কালিগঞ্জে লতিফ মোড়ল (২৮) ও ছিদ্দিকুর রহমান (২৬) নামে দুই শিবির কর্মীকে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২৫ জানুয়ারী শনিবার রাত ৯ টায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাদের এ সাজা দেন।সাজাপ্রাপ্ত শিবির কর্মী লতিফ মোড়ল কালিগঞ্জ উপজেলার পূর্ব নলতা গ্রামের হোসেন মোড়লের ছেলে ও ছিদ্দিকুর রহমান (২৬) কাজলা গ্রামের আদর আলীর ছেলে। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আযম খান জানান, শনিবার বিকালে শিবির কর্মী লতিফ মোড়ল ও ছিদ্দিকুর রহমানকে নাশকতা সৃষ্টির প্রস্তুতি গ্রহণকালে আটক করা হয়। পরে রাতে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাদের এক বছর করে সাজা দিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।




