ads

বৃহস্পতিবার , ১৬ মে ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রভাসের ভিলেন টালিউডের শাশ্বত

শ্যামলবাংলা ডেস্ক
মে ১৬, ২০২৪ ৮:১৮ অপরাহ্ণ

আগেই শোনা গিয়েছিল, প্রভাস-দীপিকার মেগা বাজেটের ‘কল্কি ২৮৯৮ এডি’তে থাকছেন টালিউড অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। কিন্তু অভিনেতাকে কোন ভূমিকায় দেখা যাবে, সেটা ছিল বড় চমক। প্রভাস, অমিতাভ, দীপিকার চরিত্রের লুক প্রকাশিত হলেও আড়ালে রাখা হয় শাশ্বতর চরিত্ররূপ।

Shamol Bangla Ads

তবে ইতিমধ্যে প্রকাশ্যে আসা টিজারে দুর্ধর্ষ অবতারে দেখা গেছে শাশ্বতকে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ছবিতে ভিলেন চরিত্রে দেখা যাবে অভিনেতাকে। তাঁর লুকে বড় চমক রয়েছে। আগামী মাসে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি, কিন্তু তার আগে অভিনেতার লুক প্রকাশ্যে আনা হবে কি না, জানেন না শাশ্বতও।

আনন্দবাজারকে শাশ্বত চট্টোপাধ্যায় বলেন, ‘এই ছবির অংশ হতে পারাই বিরাট ব্যাপার আমার কাছে। তবে চরিত্র, লুক কোনো কিছু নিয়েই এখন কথা বলার অনুমতি আমার নেই।’

Shamol Bangla Ads

শুধু ‘কল্কি’ নয়, নীরাজ পান্ডের নেটফ্লিক্স সিরিজ ‘খাকি টু’তেও শাশ্বত চট্টোপাধ্যায়কে খল চরিত্রে দেখা যাবে। লালবাজারের গোয়েন্দা শবর দাশগুপ্ত বা ‘আবার প্রলয়’-এ পুলিশ অফিসার অনিমেষ দত্ত হিসেবেও যেমন গ্রহণযোগ্যতা আদায় করেছেন, ভিলেনের চরিত্রেও তিনি সমান দক্ষ। সেই ‘কাহানি’র বব বিশ্বাস, কঙ্গনা রনৌতের ‘ধাকাড়’ আর কারিনা, টাবু, কৃতী শ্যাননদের ‘ক্রু’তে ধূসর চরিত্রে দেখা গেছে তাঁকে।

Need Ads
error: কপি হবে না!