ads

বুধবার , ৩ এপ্রিল ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে উপজেলা পরিষদ নির্বাচনী হাওয়া

খবর টি পড়েছেন : ৮৪৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের ঝিনাইগাতীতে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী হওয়া বইতে শুরু করেছে। সম্ভাব্য প্রার্থীরা গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপে ঝিনাইগাতী উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। অনলাইনে মনোনয়নপত্র দাখিলের তারিখ ১৫ এপ্রিল। যাচাই-বাছাই ১৭ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল। আর নির্বাচন অনুষ্ঠিত হবে ৮ মে। এ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থী ও সমর্থকরা মাঠে নেমে পড়েছেন। সম্ভাব্য প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন। শুরু হয়েছে প্রার্থীদের নিয়ে নানা জল্পনা-কল্পনা। কার জেতার সম্ভাবনা আছে, কার নেই এ নিয়ে ভোটারদের মাঝেও চলছে চুলচেরা বিশ্লেষণ।

Shamol Bangla Ads

উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হতে ইচ্ছুক যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম বাদশা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম আমিরুজ্জামান লেবু, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক আহমেদ, রাংটিয়া উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মঞ্জুরুল হক, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম সামেদুল হক।

পুরুষ ভাইস চেয়ারম্যানদের মধ্যে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন বর্তমান ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, যুবলীগ নেতা রকিবুল ইসলাম রুকন, মো. কাদের মন্ডল, স্বেচ্ছাসেবক লীগ নেতা জহুরুল ইসলাম মেহেদী, মো. কামরুজ্জামান, ফজলুল করিম, মান্নান মিয়া, শাহ আলম, হাফেজ মৌলানা হারুন-অর- রশিদ মোল্লা, মোনায়েম হোসেন মনির।

Shamol Bangla Ads

মহিলা ভাইস চেয়ারম্যানদের মধ্যে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, জেসমিন আক্তার, শেফালী বেগম, আকলিমা খাতুন, আঞ্জুমানারা ও সুফিয়া বেগম। ইতোমধ্যেই তারা নানাভাবে প্রার্থিতা জানান দিয়ে জনসংযোগে মাঠে নেমেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদী উপজেলা নির্বাচনে আ’লীগের একাধিক প্রার্থীর মুখোমুখি জামায়াতের… পরবর্তী সংবাদ শেরপুরে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সর্বশেষ - ফিচার

Shamol Bangla Ads