ads

শনিবার , ২৩ মার্চ ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অস্বস্তি নিয়ে প্রথম দিনশেষ বাংলাদেশের

খবর টি পড়েছেন : ৪১৮
অস্বস্তি নিয়ে প্রথম দিনশেষ বাংলাদেশের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্রীলঙ্কাকে ২৮০ রানে থামিয়েও অস্বস্তি নিয়ে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে ৩১ রানেই টপঅর্ডারের তিন ব্যাটারকে হারায় স্বাগতিকরা। ৯ রানে জাকির, ৫ রানে শান্তর পর মুমিনুলকেও(৫) হারায় বাংলাদেশ। ৩৩ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে তারা। এখনও শ্রীলঙ্কা ২৪৮ রানে এগিয়ে। এর আগে ধনঞ্জয়া ডি সিলভা আর কামিন্দু মেন্ডিসের জোড়া সেঞ্চুরির পরও খালেদ-নাহিদদের তোপে ২৮০ রানেই গুটিয়ে গেছে শ্রীলঙ্কার প্রথম ইনিংস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে খালেদ আহমেদের তোপে প্রথম সেশনেই ৫৭ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা।

Shamol Bangla Ads

ওপেনার নিশান মাদুশাকা ২ রানে, কুশল মেন্ডিস ১৬ ও দিমুথ করুনারত্নে ১৭ রান করে খালেদ আহমেদের বলে আউট হয়েছেন। অ্যাঞ্জেল ম্যাথুস ৫ করে রান আউট হয়েছেন। দিনেশ চান্দিমাল ফিরেছেন ৯ রানে।

সেখান থেকে ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিসের জুটিতে প্রতিরোধ গড়ে লঙ্কানরা। স্বাগতিকদের হতাশায় ডুবিয়ে দুজনেই তুলে নেন সেঞ্চুরি। ষষ্ঠ উইকেটে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার সর্বোচ্চ ২০২ রানের জুটি গড়েন তারা। ব্যক্তিগত সেঞ্চুরি ছুঁয়ে দুজনই আউট হন সমান ১০২ রান করে। দুই সেঞ্চুরিয়ানকেই ফেরান নাহিদ রানা।

Shamol Bangla Ads

এই দুই ব্যাটারের বিদায়ে আবারও খেলায় ফেরে বাংলাদেশ। জয়সুরিয়াকে নিজের তৃতীয় শিকার বানান নাহিদ। তার বিদায়ে ২৬৫ রানে ৮ উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপর জুটি গড়েন বিশ্ব ফার্নান্দো ও কাসুন রাজিথা। তবে এই জুটিকে বেশিদূর এগোতে দেননি তাইজুল ইসলাম। তাইজুলের বলে লিটন দাসের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান বিশ্ব ফার্নান্দো। আউট হওয়ার আগে করেন ১৯ বলে ৯ রান।

শেষ পর্যন্ত ৬৮ ওভার খেলে সব উইকেট হারিয়ে ২৮০ রান তুলতে সক্ষম হয় শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে খালেদ আহমেদ ৩ টি, নাহিদ রানা ৩ টি, শরিফুল ইসলাম ১ টি ও তাইজুল ইসলাম ১ টি করে উইকেট নেন।

বাংলাদেশ একাদশ: মাহমুদুল জয়, জাকির হাসান, নাজমুল শান্ত, মুমিনুল হক, লিটন দাস, শাহাদাত হোসেন, মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।
শ্রীলঙ্কার একাদশ: দিমুথ করুনারত্নে, নিশান মাদুশান, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেল ম্যাথুস, দিনেশ চান্দিমাল, ধনাঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, প্রবাথ জয়সুরিয়া, বিশ্ব ফার্নান্দো, কাশুন রাজিথা, লাহিরু কুমারা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রথমবার টেস্ট দলে হৃদয় পরবর্তী সংবাদ তাইজুলের লড়াইয়ের পরেও দুইশ’র আগেই শেষ বাংলাদেশ