ads

বুধবার , ২০ মার্চ ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রথমবার টেস্ট দলে হৃদয়

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২০, ২০২৪ ৮:৩৬ অপরাহ্ণ

অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম আঙুলের ইনজুরিতে পড়েছেন। তার আঙুলে চিড় ধরা পড়ায় চার সপ্তাহের মতো থাকতে হবে মাঠের বাইরে। যে কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারবেন না তিনি।

Shamol Bangla Ads

তার জাায়গায় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দলে ডাক পেয়েছেন তাওহিদ হৃদয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে। সিলেটে আগামী ২২ মার্চ প্রথম টেস্ট খেলতে নামবে দুই দল।

তাওহিদ এবারই প্রথম টেস্ট দলে ডাক পেয়েছেন। তিনি এরই মধ্যে ২৬টি আন্তর্জাতিক ওয়ানডে এবং ১২ টি-২০ খেলেছেন। ২৩ বছর বয়সী হৃদয় ১৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। এক ডাবল সেঞ্চুরিসহ তিন সেঞ্চুরিতে ৪৮ গড়ে রান করেছেন তিনি।

Shamol Bangla Ads

বাংলাদেশের টেস্ট দল: নাজমুল শান্ত, জাকির হাসান, মাহমুদুল জয়, সাদমান ইসলাম, লিটন দাস, মুমিনুল হক, শাহাদাত হোসেন, মেহেদী মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, মুশফিক হাসান, নাহিদ রানা, তাওহিদ হৃদয়।

Need Ads
error: কপি হবে না!