ads

মঙ্গলবার , ২০ ফেব্রুয়ারি ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাতীয় স্কুল ক্রিকেট : শেরপুরে সরকারি ভিক্টোরিয়া একাডেমী অপরাজিত চ্যাম্পিয়ন

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২০, ২০২৪ ৭:৫২ অপরাহ্ণ

শেরপুরে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে সরকারি ভিক্টোরিয়া একাডেমী। ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সরকারি ভিক্টোরিয়া একাডেমীর ক্ষুদে ক্রিকেটাররা ১৪৬ রানের বিশাল ব্যবধানে আইডিয়াল প্রিপারেটরী এন্ড হাইস্কুলকে পরাজিত করে শিরোপা ঘরে তোলে। এ নিয়ে পর পর দুইবারসহ সপ্তমবারের মতো জেলা চ্যাম্পিয়ন হলো ভিক্টোরিয়া একাডেমী দলটি।

Shamol Bangla Ads

নির্ধারিত ৫০ ওভারের ফাইনাল খেলায় সকালে টস জিতে ব্যাটিং করে সরকারি ভিক্টোরিয়া একাডেমী ১ ওভার ৫ বল বাকি থাকতে ২২২ রানে অলআউট হয়। দলের পক্ষে ফোর্থ ডাউনে নেমে মিডল অর্ডার ব্যাটার সাদ মারমার কাটকাট ব্যাটিং করে ৫২ বলে ৫ ছক্কা ও ৬ চারে ৭৪ রান করেন। এছাড়া ব্যাটার সাজিদ ৩০ রান ও জিসান ২৬ রান করেন। অতিরিক্ত থেকে যোগ হয় ২৭ রান। আইডিয়ালের পক্ষে কোন বোলারই তেমন প্রভাব বিস্তার করতে পারেননি। তার মধ্যেও স্পিনার আলামিন, জাকির ও সজীব ৩টি করে উইকেট দখলে নেন। জবাবে ব্যাট করতে নেমে ভিক্টোরিয়ার ওপেনিং বোলার রাকিব ও লামের তোপের মুখে আইডিয়াল প্রিপারেটরী এন্ড হাইস্কুল ২৭ দশমিক ৩ ওভারে মাত্র ৭৬ রানে অলআউট হয়। এতে ১৪৬ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ভিক্টোরিয়ার ভিক্টোরিয়ানরা। ভিক্টোরিয়ার ফাস্ট বোলার ৮ দশমকি ৩ ওভার বল করে ১৬ রানে প্রতিপক্ষের ৫ উইকেট দখলে নিয়ে ম্যাচ বল পুরষ্কার লাভ করেন। ম্যাচে একমাত্র হাফ সেঞ্চুরি করায় ভিক্টোরিয়ার ব্যাটার সাদ’কে নগদ ৫০০ টাকা পুরষ্কার প্রদান করেন সাবেক ছাত্র মোকাদ্দেস হোসেন।

খেলা শেষে সমাপনী অনুষ্ঠানে বিজয়ী দলকে অভিনন্দন জানিয়ে স্মারক হস্তান্তর করেন আম্পায়ার সাইফ হোসেন শোভন। ওইসময় বিসিবি’র সহকারি কোচ রাফিউল ইসলাম রুমেল, জেলা ক্রিকেটার্স এ্যাসোসিয়েশনের সভাপতি মোতাহারুল শরাফ, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্য হাকিম বাবুল এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, বিসিবি’র ব্যবস্থাপনায় ঢাকা বিভাগীয় (নর্থ) শেরপুর ভেন্যুতে জেলার ৪টি বিদ্যালয় রাউন্ড রবীন লীগ ভিত্তিতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা করে। ভেন্যু চ্যাম্পিয়ন স্কুল দল পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে খেলবে।

সংক্ষিপ্ত স্কোর : সরকারি ভিক্টোরিয়া একাডেমী-২২২/১০, ৪৮.১ ওভার (সাদ ৭৪, সাজিদ ৩০, জিসান ২৬, অতি: ২৭, আলআমিন ৩/৩২, জাকির ৩/৩৮, সজিব ৩/৪৫)। আইডিয়াল প্রিপারেটরী এন্ড হাইস্কুল-৭৬/১০, ২৭.৩ ওভার (জাকির ১৩, আদনান ১২, অতি: ২১, রাকিব ৫/১৬, লাম ২/১২)। সরকারি ভিক্টোরিয়া একাডেমী ১৪৬ রানে জয়ী।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!