ads

মঙ্গলবার , ১৬ জানুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘ফিফা দ্য বেস্ট’ হলেন লিওনেল মেসি

খবর টি পড়েছেন : ৬৭৭
‘ফিফা দ্য বেস্ট’ হলেন লিওনেল মেসি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ম্যানসিটির গোলমেশিন আর্লিং হল্যান্ড ও ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে ফের সেরার মুকুট পরলেন ফুটবল ছন্দের জাদুকর লিওনেল মেসি। এবারও ‘ফিফা দ্য বেস্ট’ হলেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন এই ফুটবলার। সোমবার রাতে লন্ডনে বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টায় ফিফা দ্য বেস্ট-২০২৩ (বর্ষসেরা) ফুটবলারের নাম ঘোষণা করা হয়।

Shamol Bangla Ads

এদিকে অনুষ্ঠানে মেসি উপস্থিত থাকতে না পারায় তার হয়ে পুরস্কার গ্রহণ করেন থিয়েরি অঁরি। এ নিয়ে তৃতীয়বারের মতো ‘ফিফা দ্য বেস্ট’ হলেন লিওনেল মেসি। ২০১৯ ও ২০২২ সালে ফিফা বর্ষসেরা হয়েছিলেন আর্জেন্টিনার অধিনায়ক। অপরদিকে ফিফা দ্য বেস্ট এ (বর্ষসেরা) নারী ফুটবলারের ক্যাটাগরিতে সেরা হয়েছেন স্পেনের বিশ্বকাপ জয়ী আইতানা বোনমাতি। সংক্ষিপ্ত তালিকায় বাকি দুজন ছিলেন কলম্বিয়ার লিন্ডা কাইসেদো এবং বোনমাতির জাতীয় দল সতীর্থ হেনি হেরমোসো।
এছাড়া ছেলেদের সেরা কোচ ঘোষণায় যা হওয়ার কথা ছিল তাই হয়েছে। ফিফা ‘দ্য বেস্ট’ কোচের পুরস্কার উঠেছে ‘ট্রেবল’ জেতা স্প্যানিশ কোচ পেপ গার্দিওলার হাতে।

উল্বেখ্য, ফিফা দ্য বেস্ট পুরস্কার মূলত লিগ মৌসুমে (আগস্ট-আগস্ট) বছরের সেরা পারফরম্যান্সের ভিত্তিতে দেওয়া হয়ে থাকে। তবে কাতার বিশ্বকাপের কারণে এবারের পারফরম্যান্সের সময় ধরা হয় ২০২২ সালের ১৯ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ২০ আগস্ট পর্যন্ত।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভারতের ঐতিহ্যবাহী ক্লাবে ডাক পেলেন সানজিদা পরবর্তী সংবাদ বিপিএলের সূচিতে পরিবর্তন