ads

সোমবার , ১৫ জানুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারতের ঐতিহ্যবাহী ক্লাবে ডাক পেলেন সানজিদা

খবর টি পড়েছেন : ৩৮৪
ভারতের ঐতিহ্যবাহী ক্লাবে ডাক পেলেন সানজিদা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ভারতের ঐতিহ্যবাহী ক্লাব ইস্ট বেঙ্গলে ডাক পেয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের ফুটবলার সানজিদা আক্তার।

Shamol Bangla Ads

কলকাতার শতবর্ষী এই ক্লাবটি থেকে সানজিদার ডাক পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মহিলা কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।

সোমবার গণমাধ্যমকে মাহফুজা আক্তার বলেন, ‘ভারতীয় নারী ফুটবল লিগে খেলার জন্য আমাদের দুজন মেয়ের কাছে প্রস্তাব আসে। এরই মধ্যে সাবিনা নারী লিগের ক্লাব কিকস্টার্ট এফসিতে খেলতে ভারতে পৌঁছে গেছে। সানজিদাকে প্রস্তাব দিয়েছে ইস্ট বেঙ্গল ক্লাব। আমরা তাকে খেলার ছাড়পত্র দিয়েছি।’

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, ‘আশা করি ভিসা পেলে দ্রুতই সানজিদা ভারতে চলে যাবে।’ আগামী ১৮ জানুয়ারি ইস্ট বেঙ্গল নিজেদের পঞ্চম ম্যাচ খেলবে উড়িষ্যা এফসির বিপক্ষে। এই ম্যাচের আগেই ভারতে যাওয়ার চেষ্টা করছেন সানজিদা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ : শ্রীলঙ্কার বিপক্ষে হেরে প্রস্তুতি শুরু… পরবর্তী সংবাদ ‘ফিফা দ্য বেস্ট’ হলেন লিওনেল মেসি