ads

শনিবার , ৬ জানুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর-৩ আসনে নৌকা ও ট্রাকের হাড্ডাহাড্ডি লড়াই

খবর টি পড়েছেন : ১,১৬৮
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে শেষ মুহূর্তে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডিএম শহিদুল ইসলাম (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইমের (ট্রাক) মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। এ আসনে জাপার বিদ্রোহী প্রার্থী, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মো. ইকবাল আহসান (ঈগল) ও উচ্চ আদালতের নির্দেশে প্রার্থিতা ফিরে পাওয়া আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান রাজা (কেটলি) শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে থাকলেও অন্যদের চোখে পড়ার মতো নয়।

Shamol Bangla Ads

জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, শেরপুর-৩ আসন শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার ১৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৮৩ হাজার ১৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯০ হাজার ৩৮ জন, নারী ভোটার ১ লাখ ৯৩ হাজার ১০২ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন। এ আসনে প্রতিদ্বন্দ্বী অপর ২ প্রার্থী হচ্ছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. সিরাজুল হক (লাঙল) ও কৃষক-শ্রমিক-জনতা লীগ মনোনীত প্রার্থী মো. সুন্দর আলী (গামছা)।

এ আসনে ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত শ্রীবরদী উপজেলা এবং এ উপজেলার অধিবাসী হিসেবে লড়ছেন আওয়ামী লীগ প্রার্থী এডিএম শহিদুল ইসলাম। এ উপজেলায় জাপা ও আওয়ামী লীগের ২ স্বতন্ত্র প্রার্থীসহ আরও ৪ জন প্রার্থী রয়েছেন। অন্যদিকে ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত ঝিনাইগাতী উপজেলার অধিবাসী প্রার্থী হিসেবে লড়ছেন এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। এ উপজেলায় কৃষক-শ্রমিক-জনতা লীগের প্রার্থী থাকলেও মাঠে নেই তার বিচরণ। এক্ষেত্রে স্বাধীনতার পর থেকে ঝিনাইগাতী উপজেলার কোন নেতাকে বড় কোন দল থেকে মনোনয়ন না দেওয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান নাইম আঞ্চলিকতার টান তুলে অগ্রসর হচ্ছেন। তিনি বিএনপি-জামায়াত ঘরানার ভোটারদের পাশাপাশি আওয়ামী লীগের ক্ষুব্ধ নেতা-কর্মীদের তার অনুকূলে টানার চেষ্টা করছেন।

Shamol Bangla Ads

ফলে নির্বাচনের পরিবেশ শেষটা পর্যন্ত সুষ্ঠু থাকলে এ আসনে আওয়ামী লীগ প্রার্থী এডিএম শহিদুল ইসলাম ও দলের বিদ্রোহী প্রার্থী এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইমের মধ্যেই মূল লড়াই হবে- এমনটাই ধারণা করছেন নির্বাচনী পর্যবেক্ষকরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর-২ আসনে নির্ভার মতিয়া জয়ের অপেক্ষায় পরবর্তী সংবাদ শেরপুরে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু

সর্বশেষ - ফিচার

Shamol Bangla Ads