ads

শনিবার , ৯ সেপ্টেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচেও বৃষ্টির চোখ রাঙানি

খবর টি পড়েছেন : ২৯৪
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচেও বৃষ্টির চোখ রাঙানি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

কলম্বো শহরে চলছে ভরা বর্ষার মৌসুম। প্রবল বৃষ্টিপাতের কারণে এরইমাঝে দেখা দিয়েছে বন্যা। এর মধ্যেই শ্রীলঙ্কার রাজধানীতেই হচ্ছে এশিয়া কাপের হাইভোল্টেজ সব ম্যাচ। সুপার ফোরের লড়াইয়ে আজ কলম্বোতেই খেলতে নামবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। এই ম্যাচেও রয়েছে বৃষ্টির চোখ রাঙানি। আবহাওয়া বার্তা অনুযায়ী, বৃষ্টিতে ভেসে যেতে পারে এশিয়া কাপের ম্যাচটি। আজ বিকাল সাড়ে ৩টায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

Shamol Bangla Ads

ক্রীড়া গণমাধ্যম ক্রিকেটডটওয়ান জানিয়েছে, বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচেও বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। শুধু বৃষ্টি নয়, ঝড়ও হতে পারে। ‘ওয়েদার ডটকম’র বরাত দিয়ে ক্রিকেটডটওয়ানের প্রতিবেদনে বলা হয়, কলম্বোয় বৃষ্টির সম্ভাবনা ৯৫ শতাংশ। বজ্রপাতসহ ঝড়ের প্রবল সম্ভাবনা রয়েছে। তাছাড়া বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১৪ কিলোমিটার। ম্যাচ শুরুর সময় আছে ৬৩ শতাংশ বৃষ্টির শঙ্কা। সন্ধ্যায় সেটা বেড়ে ৭৫ থেকে ৮৭ শতাংশ পর্যন্ত যেতে পারে।

এমন আবহাওয়ায় ভেস্তে যেতে পারে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ। ওয়ানডে ম্যাচে ফলাফল আসতে হলে খেলা হতে হয় নূন্যতম ২০ ওভার করে। টানা বৃষ্টি থাকলে তেমনটা নাও হতে পারে। সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে হেরে যাওয়া বাংলাদেশকে তাই এই ম্যাচে খেলতে হবে বাড়তি সতর্কতা আর রানরেটের কথা মাথায় নিয়ে। আর যদি কোন কারণে ম্যাচ পরিত্যক্ত হয়, তবে ফাইনালে ওঠার পথটাও অনেকখানি বন্ধ হয়ে যাবে টাইগারদের জন্য।

Shamol Bangla Ads

এদিকে টুর্নামেন্টের মাঝপথেই ম্যাচে রিজার্ভ ডে রাখার ঘোষণা দেয় এসিসি। কিন্তু সেটি কেবল ভারত-পাকিস্তানের ম্যাচটির জন্য। বাকি ম্যাচগুলো বৃষ্টিতে পন্ড হোক আর নাই হোক তাতে কোনো ভ্রুক্ষেপ নেই এশিয়ার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির। তাদের মূল লক্ষ্যই যেন ভারত-পাকিস্তান ম্যাচটির আয়োজন করা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নেইমারের মাইলফলকের ম্যাচে ব্রাজিলের গোল উৎসব পরবর্তী সংবাদ লঙ্কানদের ২৫৭ রানে আটকাল পেসাররা